১ আগস্ট থেকে দুটি স্টেশনে আর দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল! কী জানাল রেল?

১ আগস্ট থেকে দুটি স্টেশনে আর দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল! কী জানাল রেল?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল-এর জন্য কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টপেজ এবার প্রত্যাহার করা হবে। ১ আগস্ট থেকে ২টি স্টেশনে আর দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাটা এসি লোকাল। যাত্রীদের সুবিধা ও চাহিদার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ বিভাগ।

তবে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে আপাতত এসি লোকালের স্টপেজ আপাতত বন্ধ হচ্ছে না। পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত আগের সময়সূচি অনুযায়ী এই তিনটি স্টেশনে স্টপেজ চালু থাকবে।

প্রসঙ্গত, যাত্রীদের সুবিধা ও চাহিদা যাচাইয়ের জন্যই প্রথমে সিমুরালি, হালিশহর, ইছাপুর, জগদ্দল ও কাঁকিনাড়া- এই পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এসি লোকালের স্টপেজ চালু করা হয়েছিল। কিন্তু কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে এসি ট্রেনের যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের দাঁড়ানোর সময় ও নির্ধারিত টাইমটেবিল অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে এই দুই স্টেশনে এসি লোকালের স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে আপাতত এসি লোকালের স্টপেজ আপাতত বন্ধ হচ্ছে না। পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত আগের সময়সূচি অনুযায়ী এই তিনটি স্টেশনে স্টপেজ চালু থাকবে।

রেলের তরফে, শিয়ালদহ বিভাগ যাত্রীদের জন্য সংশোধিত সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করতে বলা হয়েছে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শিয়ালদহ-রানাঘাট এসি গ্যালোপিং লোকাল প্রতিদিন সন্ধে ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে এবং রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাট পৌঁছয়।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *