হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দিনকয়েক ধরে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল নানা কথা। তারই মাঝে সকলকে অবাক করে শহরের একটি ইভেন্টে একসঙ্গে ফের ধরা দিলেন রাজ-শুভশ্রী। টলিউডের ‘পাওয়ার কাপলে’র সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমা দেখে যারপরনাই খুশি ভক্তরা।

বুধবার সন্ধ্য়ার এই অনুষ্ঠানে দু’জনেই এদিন অল হোয়াইট লুকে ধরা দেন। শুভশ্রীর পরনে ছিল সাদা স্লিভলেস শার্ট এবং প্যান্ট। হালকা মেকআপ। পরিচালক রাজও রংমিলান্তি পোশাক পরেছিলেন। তাঁর পরনে ছিল সাদা শার্ট এবং জিনস। একে অপরের হাত ধরে অনুষ্ঠানস্থলে পৌঁছন দু’জনে। ওই অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী ঊষসী রায়কেও। ভাইরাল হওয়া ভিডিওতে দিব্যি খোশমেজাজে তাঁদের কথা বলতেও দেখা গিয়েছে। বেশ কয়েকমাস পর রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখে অত্যন্ত খুশি তাঁদের অনুরাগীরা। যেন স্বস্তি পেলেন অনেকেই।

২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়়েন রাজ-শুভশ্রী। বিয়ের পর থেকে তাঁদের রসায়ন বড়ই প্রিয় অনুরাগীদের। ছাব্বিশের বিধানসভা ভোটে স্বামীর হয়ে প্রচারে বেরতেও দেখা গিয়েছিল শুভশ্রীকে। যদিও ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই যেন বদলে যায় ছবি। রাজ যেন নিজেকে কিছুটা অন্তরালে লুকিয়ে রেখেছিলেন। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেন রাজ। সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্তের কথা। এরপর অষ্টম বিবাহবার্ষিকীতে ছুটি কাটাতে থাইল্যান্ডে চলে যান টলিউডের ‘পাওয়ার কাপল’। কাজের ব্যস্ততার ফাঁকে জন্মদিন বা বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনগুলো বরাবরই একান্তযাপনে বিশ্বাসী রাজশ্রী। একে অপরের ঠোঁটঠাসা চুমুর ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন। যা নিমেষে নেটদুনিয়ায় সাড়া ফেলে দেয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরপর এই প্রথমবার একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা গেল তাঁদের। যা দেখে বেজায় খুশি তাঁদের অনুরাগীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *