সাতসকালে ‘দুয়ারে’ এনআইএ, বিহার থেকে দু্র্গাপুরে আসা সন্দেহভাজনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা

সাতসকালে ‘দুয়ারে’ এনআইএ, বিহার থেকে দু্র্গাপুরে আসা সন্দেহভাজনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সাতসকালে ‘দুয়ারে’ কেন্দ্রীয় তদন্তকারী দল! সোমবার সকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে গেল এনআইএ। ছ’জনের দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন বলে খবর। সঙ্গে পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, গোলাম রাজা নামে একজনের বাড়ি ঘিরে চলছে তল্লাশি। কিন্তু কী কারণে আচমকা এই বাড়িতে এনআইএ তল্লাশি, তা এখনও অজানা। এনিয়ে স্থানীয় বাসিন্দারাও কৌতূহলী। তবে যাঁর বাড়িতে তল্লাশি, তাঁর সঙ্গে প্রতিবেশীদের তেমন আলাপ-পরিচয় ছিল না বলেই জানাচ্ছেন তাঁরা।

এনআইএ সূত্রে খবর, গোলাম রাজা নামে যে ব্যক্তির বাড়িতে সোমবার সাতসকালে এনআইএ হানা দিয়েছে, তিনি আদতে বিহারের। মজফ্ফরপুর এলাকা থেকে বছর তিনেক আগে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এসেছিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় বাড়ি করে থাকতে শুরু করেন। গোলাম সম্ভবত ব্যবসায়ী, ভিনদেশে যাতায়াত ছিল বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *