‘সবেতে নাকগলানো বন্ধ করুন’, রাখিবন্ধনের পোশাক বিতর্কে কৃতীর ‘ঢাল’ রাহুল গান্ধী, কঙ্গনাকে খোঁচা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাখিবন্ধনের বিজ্ঞাপনে স্বল্পাবাসে ধরা দিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন। বিজ্ঞাপনী ঝলক প্রকাশ্যে আসতেই নেটভুবনে কটাক্ষ, সমালোচনার শিকার ‘ককটেল ২’ অভিনেত্রী। অভিযোগ, কৃতীর অত্যাধুনিক পোশাক থেকে উঁকি দেওয়া উন্মুক্ত বক্ষবিভাজিকা ভারতের ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে! এহেন বিতর্কযজ্ঞে ‘ফোড়ন’ কেটে ঘৃতাহূতি করেছিলেন ‘সংস্কারি’ সাংসদ নায়িকা কঙ্গনা রানাউত। এমন আবহে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করে কৃতী শ্যাননের ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন রাহুল গান্ধী।

পরিস্থিতি এমন পর্যায়ে গড়াল যে, স্বল্পাবাসী’ কৃতীর এই বিজ্ঞাপনী ভিডিও বর্তমানে রাজনৈতিকমহলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

রাখি উপলক্ষে জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার দূত হিসেবে এক বিজ্ঞাপনী ভিডিও করেন কৃতী শ্যানন। আর তার প্রচারঝলক প্রকাশ্যে আসতেই বিতর্কের শিরোনামে নায়িকা। নেটপাড়ার একাংশের মতে, ‘কৃতীর সাজপোশাক একেবারে বেমানান। রাখিবন্ধনের মতো পবিত্র উৎসবে খোলামেলা পোশাক পরে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিকে কলুষিত করছেন তিনি।’ কারও বা প্রশ্ন, ‘আলমারিতে আর কোনও পোশাক ছিল না?’ পরিস্থিতি এমন পর্যায়ে গড়াল যে, স্বল্পাবাসী’ কৃতীর এই বিজ্ঞাপনী ভিডিও বর্তমানে রাজনৈতিকমহলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি এক দীর্ঘ পোস্টে কৃতী শ্যাননের সমালোচনা করে কলম ধরেন কঙ্গনা। ‘ককটেল ২’ অভিনেত্রীকে সভ্যতার পাঠ দিয়ে বিজেপির সাংসদ-অভিনেত্রীর প্রশ্ন, “ভাইকে রাখি পরানোর সময় বিকিনি বা অন্তর্বাসের মতো পোশাকই কি পরতে হবে? স্টাইল করার জন্য তো অনেকরকমের ফ্যাশনেবল পোশাক রয়েছে। এই লুকটা আদতেই অস্বস্তিকর।” এবার কৃতীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের পালটা কটাক্ষ রাহুল গান্ধীর।

কৃতী শ্যাননের রাখিবন্ধনের পোশাক বিতর্ক। 

“একজন নারী কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন?– সেসব একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ…”

কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য, “একজন নারী কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন?– সেসব একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ। নারীদের স্বাধীনতায় নাকগলানো বন্ধ করুন।” রাহুলের এহেন মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, বিরোধী শিবিরের তারকা সাংসদ কঙ্গনাকেই কি খোঁচা দিলেন তিনি? যদিও রাহুল গান্ধী তাঁর পোস্টে কারও নামোল্লেখ করেননি, কিন্তু কংগ্রেস সাংসদের এহেন শব্দবাণ যে কঙ্গনার উদ্দেশেই, তেমনটাই অনুমান নেটভুবনের একাংশের। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *