মোহনবাগান দিবসের প্রাক্কালে টুটু বোসের স্মরণে রক্তদান শিবির, উঠল মরণোত্তর পদ্মশ্রীর দাবি

মোহনবাগান দিবসের প্রাক্কালে টুটু বোসের স্মরণে রক্তদান শিবির, উঠল মরণোত্তর পদ্মশ্রীর দাবি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


তিনি মোহনবাগান অন্তপ্রাণ। বাঙালির সিকান্দার। তাঁর পরোপকারী মানসিকতাই তাঁকে করে তুলেছিল সাধারণের কাছের মানুষ। কথা হচ্ছে প্রয়াত টুটু বোসের। যে কোনও সমস্যার সমাধানের নামই যেন ছিলেন তিনি। মাঠ হোক বা মাঠের বাইরে, বরাবর সকলের পাশে থেকেছেন। যে কোনও উদ্যোগে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন বটবৃক্ষের ছায়ার মতো। এবার মোহনবাগান দিবসের প্রাক্কালে স্বপন সাধন বোসের স্মরণে রবিবার একগুচ্ছ কর্মসূচি নিয়েছিল ‘মেরিনার্স অফ বর্ধমান’। একইসঙ্গে তাঁকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়ার দাবিও তুলেছে এই সংগঠন।

তাঁদের তরফে লিখিত গণ-আবেদনপত্র রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে, যাতে রাজ্য সরকার স্বপনসাধন (টুটু) বসুকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়ার সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়। ক্রীড়া, শিল্প ও সংবাদজগতের পরিচিত মুখ, মোহনবাগান রত্ন টুটু বোসের সাম্প্রতিক প্রয়াণের পর মোহনবাগান দিবসের প্রাক্কালে তাঁর স্মরণে রবিবার রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ‘মেরিনার্স অফ বর্ধমান’। ক্রিকেট ফ্যানস অফ বেঙ্গল এবং কালনা রোড অগ্রদূত ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন প্রয়াত ক্রীড়াসংগঠককে শ্রদ্ধা জানানো হয়, তেমনই তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম সম্মান পদ্মশ্রীর দাবিও তোলা হয়।

আরও পড়ুন:

এদিন শতাধিক মানুষ রক্তদান করেন। পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে ইসিজি, পিএফটি-সহ বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষারও ব্যবস্থা ছিল। সংগঠনের সম্পাদক অরিন্দম সামন্ত বলেন, ‘‘টুটু বোস শুধু মোহনবাগানের নন, বাংলার ক্রীড়া সংগঠনেরও উজ্জ্বল নাম। তাঁর দীর্ঘ দিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়ার দাবি জানাচ্ছি।’’ উল্লেখ্য, গত ১২ মে প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি তথা মোহনবাগান রত্ন স্বপনসাধন (টুটু) বোস। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়েই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার, সমাজকর্মী মহাদেব বসু, দেবব্রত সাঁই, মাধব দাস, পরিবেশকর্মী সন্দীপন সরকার, প্রাক্তন ক্রিকেটার সুধীর রঞ্জন সাউ, বিশিষ্ট শিক্ষক বিজয় সিং, প্রাক্তন সর্বভারতীয় হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল রায়-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব। টুটু বোসের ক্রীড়া সংগঠক হিসাবে অবদান স্মরণ করে তাঁরা শ্রদ্ধা জানান। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *