স্বর্ণমন্দির থেকে সশস্ত্র জঙ্গিদের হঠাতে ‘অপারেশন ব্ল্যাক থান্ডার-১’ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দেশের সেই প্রথম এনএসজি ( ন্যাশনাল সিকিউরিটি গার্ড) প্রধান আর টি নাগরাণি। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই খবর।
১৯৫১ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস ছিলেন তিনি। ১৯৮৪ সালের ১৭ আগস্ট থেকে ১৯৮৬ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এনএসজি অর্থাৎ ‘ব্ল্যাক ক্যাটস’ কমান্ডো বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনিই ছিলেন দেশের প্রথম এনএসজি প্রধান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহিনীর ২৫ তম প্রধান বৃগু শ্রীনিবাসন। তিনি বলেন, “উনি এমন এক অনন্য বাহিনী গড়ে তুলেছিলেন যা বিশ্বজুড়ে অতুলনীয়। উনি মূল্যবোধ ও আদর্শের সেই ভিত্তিপ্রস্তর গড়ে দিয়েছে যার উপর আমাদের এই ‘সর্বোচ্চ অভিজাত’ বাহিনী দাঁড়িয়ে রয়েছে। আক্ষরিক অর্থেই আমরা তাঁর মতো মহান ব্যক্তিদের কাঁধে ভর দিয়েই আজ এতদূর এসেছি।” এনএসজির এক্স হ্যান্ডেলেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘দূরদর্শীতা, পেশাদারিত্ব ও অবিচল নিষ্ঠার সঙ্গে এনএসজি-র ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। ওনার দেখানো পথেই আমরা এগোচ্ছি।”
আরও পড়ুন:
সরকারি নথিপত্র অনুযায়ী, ১৯৮৬ সালের ৩০ এপ্রিল রাতে স্বর্ণমন্দির চত্বরে যে ‘অপারেশন ব্ল্যাক থান্ডার-১’ অভিযান শুরু হয়েছিল। তার নেতৃত্বে ছিলেন নাগরাণিই। উল্লেখ্য, অভিযানটি সৈন্যরা খালি পায়ে, মাথা ঢেকে পরিচালনা করেছিলেন। কারণ, স্বর্ণমন্দিরের পবিত্রতা বজায় রাখা। এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। সৈন্যরা ১২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
