মৃত্যুর ব্যাখ্যা দেওয়ার সময় মাথার উপর পড়ল ক্রুশ বিদ্ধ যিশুর মূর্তি! গির্জায় মৃত্যু পাদ্রির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গির্জায় মৃত্যু সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখছিলেন পাদ্রি, সেই সময়েই অতর্কিতে মৃত্যু নেমে এল তাঁরই উপর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইকুয়েডরের গুয়াকিল শহরে। ক্রুশবিদ্ধ ভারী কাঠের যিশুর মূর্তি সোজা আছড়ে পড়ে পাদ্রীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। লাইভ সম্প্রচার চলাকালীন এই ঘটনা ঘটায়, হাড়হিম সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, গত ১৭ অক্টোবর ঘটেছে ভয়ংকর এই দুর্ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গির্জায় উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখছেন পাদ্রি প্যাট্রিক আলফ্রেডো সানচেজ মোলিনারি। তাঁর পিছনে দেওয়ালে টাঙানো রয়েছে ভারী কাঠের সেই ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। ভাষণ চলাকালীন হঠাৎ সেই ক্রুশ দেওয়াল থেকে খুলে সোজা এসে পড়ে পাদ্রির মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। জানা যাচ্ছে, দুর্ঘটনার ঠিক আগে মৃত্যু সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন আলফ্রেডো। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গির্জায়। সকলে ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

ক্যাথলিক চার্চের তরফে গত রবিবার ফাদার আলফ্রেডোর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের প্রিয় ফাদার প্যাট্রিক আলফ্রেডো সানচেজ মোলিনারি ঈশ্বরের কাছে চলে গিয়েছেন। প্রভু তাঁকে অনন্ত শান্তি প্রদান করুন এবং তাঁর আলো যেন সর্বদা তাঁকে ঘিরে রাখে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। আমেন।’

এদিকে ওই পাদ্রি সম্পর্কে সোশাল মিডিয়ায় নানান দাবি উঠে আসছে। দাবি করা হচ্ছে, মৃত্যুর প্রাক মুহূর্তে মৃত্যু সংক্রান্ত বিষয়েই কথা বলছিলেন তিনি। এক বিবরণ অনুযায়ী তাঁর শেষ কথাগুলি ছিল, ‘প্রিয় ভাই ও বোনেরা, আজ এখানে উপস্থিত আমরা সবাই একদিন মারা যাব। কখনও কখনও অন্যান্য বিষয়ে ব্যয় করা সময় ঈশ্বরের সঙ্গে কাটানো সময়ের মতো অর্থবহ হয় না। ঈশ্বর, আমাদের ভাই ও বোন এবং পরিবারকে দেওয়া সেই মূল্যবান সময়ই সর্বোত্তম সময়।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *