হুইলচেয়ারে বসেই সোনালি সাফল্য, প্যারা এশিয়াডে এক ইভেন্ট থেকে জোড়া পদক ভারতের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


এশিয়ান গেমসে শুটিংয়ে সেভাবে সাফল্য আসেনি। কিন্তু প্যারা গেমসের শুরুতেই ভারতের শুটাররা সোনালি সাফল্য এনে দিলেন। একই ইভেন্ট থেকে ভারতের ঘরে এল জোড়া পদক। দুই মহিলা শুটার জিতলেন সোনা এবং রুপো। এছাড়াও বেশ কয়েকটি ইভেন্টে ভারতের প্যারা অ্যাথলিটরা পদক নিশ্চিত করেছেন। বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ভারতের তিরন্দাজও।

এদিন শুটিং রেঞ্জে নেমেছিলেন অলিম্পিকে সোনাজয়ী অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১ বিভাগের ফাইনালে ওঠেন তিনি, আরেক ভারতীয় মোনা আগরওয়ালের সঙ্গে। প্রতিযোগিতার শুরু থেকেই এগিয়ে ছিলেন অবনী। তবে অলিম্পিক সোনাজয়ীকে সেয়ানে সেয়ানে টক্কর দিতে শুরু করেন মোনা। একেবারে শেষ সিরিজে গিয়ে অলিম্পিক সোনাজয়ীকে পিছনে ফেলে দেন। সোনা জিতে নেন মোনা। অবনীকে থামতে হয় রুপো নিয়েই।

আরও পড়ুন:

এশিয়াড থেকে সাকুল্যে একটা ব্রোঞ্জ এনেছিলেন ব্যাডমিন্টন তারকারা। কিন্তু প্যারা এশিয়ান গেমসের শুরুতেই ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে পদক নিশ্চিত করে ফেলেছেন নীতেশ কুমার এবং থুলাসিমাতি মুরুগেসানের জুটি। সিঙ্গলসেও ভারতীয় প্যারা শাটলার ভালো ছন্দে রয়েছেন। অন্যদিকে, তিরন্দাজির যোগ্যতা অর্জন পর্বে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ভারতের শীতল দেবী। ৭২০র মধ্যে ৭০৪ পয়েন্ট পেয়েছেন ১৯ বছর বয়সি এই তিরন্দাজ। ছুঁয়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। এশীয় পর্যায়ে তৈরি হল নতুন রেকর্ড।

চলতি প্যারা এশিয়াড থেকে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত। পদক তালিকাতেও ভারত রয়েছে তৃতীয় স্থানে। মোনা-অবনীর সোনা এবং রুপোর পাশাপাশি জুডোকা কপিল পারমার ব্রোঞ্জ জিতেছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *