পুজোর রাতে নারী নিরাপত্তায় নজর, সাইকেল চড়ে মণ্ডপ-সহ এলাকায় টহল সাঁইথিয়ার বিজেপি বিধায়কের

রাজ্য/STATE
Spread the love


দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন বাংলার মানুষজন। বিকেল হতেই প্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন সাধারণ মানুষ। রাস্তায় নারীদের নিরাপত্তা যাতে ঠিক থাকে, রাতের শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেজন্য নজরদারি রয়েছে খোদ বিধায়কেরও। পুজোর রাতগুলিতে সাইকেল নিয়ে এলাকায় ঘুরছেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। দশমী পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর চারটে পর্যন্ত সাঁইথিয়া শহরের বিভিন্ন এলাকায় তিনি ঘুরবেন, সেই কথা জানানো হয়েছে। সপ্তমীর রাত থেকেই শহর পরিক্রমা শুরু করেছেন বিজেপি বিধায়ক।

বীরভূমের সাঁইথিয়া শহরে পুজো মণ্ডপগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার চোরবাগানের পুজো মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জন মারা গিয়েছেন। ওই ঘটনার তদন্ত করছে পুলিশ-প্রশাসন। সেই ঘটনার পরে সাঁইথিয়া শহরের পুজো মণ্ডপগুলিতেও নজরদারি চলছে। এদিকে বিজেপি বিধায়ক নিরাপত্তার নজরদারিতে রাতে পথে নেমেছেন। গতকাল, রবিবার রাত থেকেই সাইকেল নিয়ে তিনি শহরের রাস্তায় ঘুরছেন বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।

আরও পড়ুন:

পুজোর চারদিন প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চলবে। সেই উদ্যোগের অংশ হিসেবে এদিন রাতে দলীয় কর্মীদের সঙ্গে সাইকেল চালিয়ে সাঁইথিয়া শহরের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন বিধায়ক। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের পাশে থাকা এবং শহরের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পুজোর আনন্দে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই বার্তা দিয়েই রাতভর সক্রিয় থাকতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে।

বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানিয়েছেন, বিজেপি সরকার রাজ্যের নারী সুরক্ষায় জোর দিয়েছে। পুজোর সময় মানুষজন এতটুকু যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্যই এই কর্মকাণ্ড। মানুষজন কোনও সমস্যায় পড়লে তাঁর অফিসে যোগাযোগ করতে পারেন। সেই কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *