মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু দাদু-দিদার, প্রাণে বেঁচেও ‘অনাথ’ কিশোরের আর্তনাদ, ‘তখনও বেঁচে ছিল’

খেলাধুলা/SPORTS
Spread the love


‘দু’পা এগিয়ে ঘরের দরজা কাছে গিয়েছিলাম, তখনই হুড়মুড় করে ভেঙে পড়ল মাটি।’ কী হল বুঝে ওঠার আগেই সব শেষ! ভয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসে আর্তনাদ নাবালকের। চিৎকার শুনে প্রতিবেশী দৌড়ে আসে। সবাই মিলে মাটির ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এল দাদু-দিদার নিথর দেহ।

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধ দম্পতির। অল্পের জন্য রক্ষা পেল একমাত্র নাতি। শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় দম্পতির। তবে বরাত জোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গেল নাতি। মৃত দম্পতির নাম সৈয়দ মানোয়ার আলী (৬২) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৬১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দাদু-দিদার সঙ্গে ঘরেই ছিল নাতি। চোখের সামনে বাড়ির একাংশ ধসে পড়েছিল। ওই নাবালক জানিয়েছে, ওই সময় ঘরেই দাদু শুয়ে ছিলেন। দিদার সঙ্গে বসে গল্প করছিল সে। আচমকা শিশুটি ঘরের একটি দরজা খুলতে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় বিকট শব্দে ভেঙে পড়ে ঘরের মাটির দেওয়াল। মুহূর্তের মধ্যেই দেওয়ালের নিচে চাপা পড়েন বৃদ্ধ দম্পতি। তবে শিশুটি ওই সময় দেওয়ালের সামনে না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ। ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য এবং ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধ দম্পতিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। প্রতিবেশী জানাচ্ছেন, দাদু-দিদার সঙ্গে ওই বাড়িতেই থাকত নাবালক। বরাত জোরে প্রাণে বাঁচলেও অনাথ হয়ে গেল ছেলেটা!

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *