নির্বাচক পদে আবেদন জাফর-পাওয়ারের, বোর্ডের পরীক্ষায় রোহিত-বৈভবদের সামলানোর কঠিন প্রশ্ন

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ভারতীয় নির্বাচক পদের জন্য আবেদন করলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। দৌড়ে আছেন আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। আর সেখানে সাক্ষাৎকারে তাঁদের রোহিত শর্মা, শুভমান গিল, বৈভব সূর্যবংশীদের নিয়ে প্রশ্ন করা হয়।

নির্বাচক প্রধান অজিত আগরকরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে তাঁর জায়গায় কে আসবেন, সেটা নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল, পশ্চিমাঞ্চল থেকে কোনও বড় নাম নাকি পাওয়া যাচ্ছে না। তবে জাফর নিজে নির্বাচক পদের জন্য আবেদন করেছেন। এক সংবাদ সংস্থাকে সেটা তিনি জানিয়েছেন। জাফরের বক্তব্য, “আমি নির্বাচক পদের জন্য আবেদন করেছি।”

আরও পড়ুন:

আগরকরের পর নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। এখন প্রশ্ন হল, জাফর যদি নির্বাচক কমিটিতে আসেন, তাহলে কী হবে? কারণ নিয়ম অনুযায়ী জাফরের নির্বাচক প্রধান হওয়ার কথা। কারণ তিনি ওঝার থেকে বেশি টেস্ট খেলেছেন। তবে কেউ কেউ এটাও মনে করছেন, জাফর এলেও ওঝাকেই নির্বাচক প্রধান রেখে দেওয়া হতে পারে। জাফরের সঙ্গে দৌড়ে রয়েছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার ও সলিল অঙ্কোলা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ডের পরীক্ষায় তিন ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন করা হয়। যেমন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে দলে রাখা নিয়ে কী মতামত? কেন যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়া হল না? কিংবা বৈভবকে ওয়ানডে দলে নেওয়া হচ্ছে না, এই বিষয়টা কীভাবে সামলাবেন? এছাড়া আরেকটা প্রশ্ন করা হয় গিলকে নিয়ে। যদি বড় চোটে তিনি দলের বাইরে যান, তাহলে কাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে বেছে নেবেন?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *