বিগ বস বাংলায় খেলার মাঝেমাঝে যতটা পেরেছেন নিজের সৃষ্টিশীলতা বজায় রেখেছেন। তাঁর তৈরি ‘ইঁদুর’ র্যাপটি ব্যাপক ভাইরাল হয়েছে। পুজোর মরশুমে সকলের মুখে মুখে শোনা যাচ্ছে ‘ডিজে মাউসে’র সেই গান। আর পরবর্তী সময়ে তাঁর তৈরি ‘ওগো মা এসো মা’ গানটি বিগ বস বাংলার বাড়িকে এতটাই মুগ্ধ করে ফেলেছিল যে তাঁর অনুপস্থিতিতেও বাড়ির সদস্যরা গেয়ে ওঠেন সেই গান। এবার নিজের তৈরি সেই গানই রেকর্ড করে ফেললেন ইনফ্লুয়েন্সর ঝিলম গুপ্ত! পুজোয় ‘ডিজে মাউসে’র এই নতুন ভূমিকায় উচ্ছ্বসিত অনুরাগীরা। গানের রেকর্ড ইউটিউবে মুক্তি পাওয়ামাত্রই প্রচুর ভিউ। ঝিলমের নতুন পুজোর গানও গুনগুনিয় গাইছেন সকলে।
আচমকা অসুস্থতার জন্য চলতি সপ্তাহের শুরুর দিনই বিগ বসের বাড়ি ছাড়তে হয়েছিল ঝিলমকে। তার আগেই তিনি আগমনি গান তৈরি করেছিলেন। তা শোনাতে গিয়ে ঘরের সদস্যদের জানিয়েছিলেন, তিনি যদি বিগ বসে আর না থাকেন, তাহলে তাঁর তৈরি গানটি যেন পুজোর সময় থেকে যায়, সেই উদ্দেশেই লেখা ‘ওগো মা এসো মা/ এই বাড়িতেও থাকতে এসো মা।’
আরও পড়ুন:

মুহূর্তের মধ্যে গান লেখা, সুর করে গেয়ে ফেলা – এসবই বরাবর ঝিলমের ‘বাঁয়ে হাত কা খেল’। বিগ বসের প্রতিযোগী থাকাকালীন তাঁর সম্পর্কে এমনই জানিয়েছিলেন বিশেষ বন্ধু পৌলমী গুহ। রিয়েলিটি শো-য় অংশগ্রহণ করেও সেই নিজস্বতা জারি রেখেছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সর। বিগ বসে তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন গায়ক দুর্নিবার সাহাকে। আর তাই ‘ডিজে মাউস’ ও ‘ডিজে দুর্নি’র যুগলবন্দিতে বাঙালি দর্শক শুনতে পেয়েছিলেন বিখ্যাত ‘ইঁদুর’ র্যাপ। তা ভাইরাল হয়েছে, এই ফিডব্যাক পেয়েও ঝিলম বেশ নিরুত্তাপ ছিলেন। বরং মন দিয়েছিলেন আরও নতুন কিছু সৃষ্টিতে। ‘বিগ বস বাংলা’র সঞ্চালক খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া ‘টাস্ক’ হিসেবে সপ্তাহভর অন্দরের ঘটনাবলির ধারাবিবরণী দিতে গিয়েও ঝিলমের র্যাপ ছিল ‘রিল কাটো’। তাও বেশ উপভোগ করেছিলেন সকলে।
আচমকা অসুস্থতার জন্য চলতি সপ্তাহের শুরুর দিনই বিগ বসের বাড়ি ছাড়তে হয়েছিল ঝিলমকে। তার আগেই তিনি আগমনি গান তৈরি করেছিলেন। তা শোনাতে গিয়ে ঘরের সদস্যদের জানিয়েছিলেন, তিনি যদি বিগ বসে আর না থাকেন, তাহলে তাঁর তৈরি গানটি যেন পুজোর সময় থেকে যায়, সেই উদ্দেশেই লেখা ‘ওগো মা এসো মা/ এই বাড়িতেও থাকতে এসো মা।’ যে গানে ঝিলম প্রত্যেক প্রতিযোগীর নাম উল্লেখ করেছিলেন পুজোর ভিন্ন ব্যাঞ্জনায়। একটি করে লাইন লিখেছিলেন সকলের জন্য। এমনকী গানের অন্যতম চরিত্র ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই গানেই ঝিলমকে বিদায় জানিয়েছিলেন বাড়ির সদস্যরা। পরেও তাঁরা গানের কিছুটা অংশ সবাই মিলে গেয়েছিলেন ঝিলমের কথা মনে করে।

‘বিগ বস বাংলা’ প্রতিযোগিতা থেকে বেরিয়ে পুজোর মাঝেই সেই গান রেকর্ড করে ফেললেন ঝিলম গুপ্ত। নিজের সোশাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে তিনি লিখেছেন, ‘অবশেষে গেয়ে রেকর্ড করেই ফেললাম। সবাই শুনে জানিও কেমন লেগেছে। সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা।’ এই গান যে সকলকে মুগ্ধ করবে, সে বিষয়ে সংশয়ের অবকাশ নেই। অনুরাগীদের প্রশ্ন, ‘ইঁদুর’ কবে এভাবে রেকর্ড করবেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
