দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লির রাজপথে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রজনী কাটাচ্ছে, তখন ঠান্ডাঘরে বসে সেলেবমহল কি ‘তামাশা’ দেখতে ব্যস্ত? দিন কয়েক ধরেই প্রশ্নের মুখে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মৌন’ তারকারা। ছাত্র আন্দোলন নিয়ে মুখ না খোলায় মারাত্মক কটাক্ষ-সমালোচনার শিকার হতে হচ্ছে একাধিক তারকাকে। ‘সুলতান’ সলমন খান যদিও ‘বুকের পাটা’ দেখিয়ে বিক্ষোভকারী পড়ুয়াদের বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন, কিন্তু শাহরুখ-আমির থেকে অমিতাভ বচ্চন কিংবা কাপুর বংশের একাংশ এখনও চুপ! এবার নিট কেলেঙ্কারিতে পড়ুয়াদের আন্দোলনকে ‘নীরব’ সমর্থন জানিয়ে বড় পদক্ষেপ রণবীর কাপুরের! পিছিয়ে দিলেন মেগাবাজেট ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি।
নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে ৪,০০০ কোটির মহাকাব্যের ঝলক দেখার সুযোগ পেতেন উপস্থিত দর্শক, অনুরাগীরা। এমনকী ‘রামায়ণ’-এর ট্রেলার রিলিজের জন্য ‘প্রথম সংকল্প’ শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল দিল্লির ভারত মণ্ডপমে। কিন্তু এহেন রাজসূয় যজ্ঞের সবই বিফলে!
আরও পড়ুন:
শুক্রবার, ২৪ জুলাই দিল্লিতে হাইভোল্টেজ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচিত হওয়ার কথা ছিল। যেখানে শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে ৪,০০০ কোটির মহাকাব্যের ঝলক দেখার সুযোগ পেতেন উপস্থিত দর্শক, অনুরাগীরা। এমনকী ‘রামায়ণ’-এর ট্রেলার রিলিজের জন্য ‘প্রথম সংকল্প’ শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল দিল্লির ভারত মণ্ডপমে। কিন্তু এহেন রাজসূয় যজ্ঞের সবই বিফলে! কারণ দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের আবহে বহুপ্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে নিয়ে আসতে মন সায় দেয়নি নির্মাতাদের। আর সেই প্রেক্ষিতেই শুক্রবার সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে প্রযোজক নামিত মালহোত্রা জানিয়েছেন, “‘রামায়ণ’ তৈরির স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সব অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের তরুণরাই ভবিষ্যৎ। আসুন, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে আমরা সকলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করি।”

নিট কেলেঙ্কারি কিংবা রাজধানীর ছাত্র আন্দোলন নিয়ে রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সানি দেওল কিংবা সাই পল্লবীর কেউই সরাসরি মুখ খোলেননি। তবে এবার নীরবেই পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানালেন তাঁরা।
যদিও সংশ্লিষ্ট বিবৃতির কোথাও ‘ককরোচ জনতা পার্টি’ কিংবা ছাত্র আন্দোলন নিয়ে কতিপয় শব্দ খরচ করেননি ‘রামায়ণ’ প্রযোজক, তবে দেশের যুবপ্রজন্মের পাশে দাঁড়িয়ে যে বার্তা তিনি দিয়েছেন, তাতেই স্পষ্ট – গোটা টিম বর্তমানে আন্দোলনরত পড়ুয়াদের ন্যায্য দাবিপূরণকেই সমর্থন করছে। ‘ককরোচ’ বিক্ষোভের জেরে জুলাই মাসের গোড়া থেকেই উত্তপ্ত দিল্লি। গত সোমবারের ‘সংসদ অভিযান’কে ঘিরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয় বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচনের থেকে বিরত থাকলেন রণবীর কাপুর-সহ গোটা টিম। উল্লেখ্য, নিট কেলেঙ্কারি কিংবা রাজধানীর ছাত্র আন্দোলন নিয়ে রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সানি দেওল কিংবা সাই পল্লবীর কেউই সরাসরি মুখ খোলেননি। তবে এবার নীরবেই পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানালেন তাঁরা।
গতবার পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে মার্কিন মুলুকে গিয়ে সেদেশে ‘রামায়ণ’-এর পয়লা ঝলক প্রকাশ্যে আনায় সমালোচিত হতে হয়েছিল কাপুরনন্দনকে। কেন নিজের দেশ ভারতকে ব্রাত্য রেখে মার্কিন মুলুকে টিজার লঞ্চ করেন অভিনেতা? প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষবাণ ছুড়েছিলেন। সেই প্রেক্ষিতেই এবার রণবীর কাপুরের ‘পাখির চোখ’ ছিল দিল্লির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিকে। কিন্তু রাজধানীর উত্তপ্ত পরিস্থিতিতে সেই অনুষ্ঠানও পিছিয়ে গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
