গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়

স্বাস্থ্য/HEALTH
Spread the love


শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা মেটাতে নয়া পদক্ষেপ করল বিক্রম সোলারের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিএসএল পাওয়ারহাইভ’। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হল তাদের প্রথম বাণিজ্যিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) ‘পি২৬১’। মূলত শিল্পকারখানা ও বাণিজ্যিক ব্যবহারের কথা মাথায় রেখে ১২৫ কিলোওয়াট এবং ২৬১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন এই তরল-শীতলীকৃত (লিকুইড-কুলড) সিস্টেমটি তৈরি করা হয়েছে।

এই নতুন প্রযুক্তিটি ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমাবে। পাশাপাশি পিক-লোড ম্যানেজমেন্ট, সোলার এনার্জি স্টোরেজ, ইভি চার্জিং এবং মাইক্রোগ্রিড পরিচালনায় সাহায্য করবে। এই পি২৬১ মডেলে রয়েছে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার আধুনিক ব্যবস্থা। ব্যাটারির স্বাস্থ্য রক্ষা করতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে যোগ করা হয়েছে সুনির্দিষ্ট লিকুইড কুলিং প্রযুক্তি। এছাড়া এতে রয়েছে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা ও উন্নত ফায়ার সাপ্রেসন সিস্টেম। ফলে ওভারচার্জিং বা শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা সহজেই এড়ানো যাবে।

আরও পড়ুন:

ব্যবস্থার মূলে রয়েছে ২৬১ কিলোওয়াট-ঘণ্টার এলএফপি ব্যাটারি। এটি মাইনাস ৩০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেকোনও চরম আবহাওয়ায় সমানভাবে কাজ করতে সক্ষম। শিল্পকারখানার চরম পরিবেশের কথা মাথায় রেখে এতে সুরক্ষা দেওয়া হয়েছে। সংস্থার সিইও অরুণ মিত্তল জানান, ভারতের শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের প্রকৃত চাহিদা মেটাতেই এই ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।

বিক্রম সোলারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী বলেন, ভারতের শক্তি রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে এনার্জি স্টোরেজ অত্যন্ত প্রয়োজনীয়। সৌরশক্তির ক্ষেত্রের সুনাম ও গুণমান বজায় রেখে পাওয়ারহাইভকে একটি পূর্ণাঙ্গ এনার্জি স্টোরেজ সংস্থায় রূপ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান মজবুত করাই এখন তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *