‘কেমন স্বামী, বউ সামলাতে পারেন না?’, ‘টক্সিক’ যৌনদৃশ্যে শুনতে হয় খোঁটা, বিতর্কে কড়া জবাব সিদ্ধার্থ-কিয়ারার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আগস্ট মাসে মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’ সিনেমায় মাত্রাতিরিক্ত যৌনদৃশ্য নিয়ে কম বিতর্ক হয়নি। নায়িকাদের খুল্লমখুল্লা যৌনগন্ধী দৃশ্যের জেরে জন্মলগ্ন থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়েছিল ‘রাবণ’ যশের ছবিটিকে। বিশেষ করে ‘তবাহি’ গানের দৃশ্যে যশ-কিয়ারার অন্তরঙ্গ রসায়ন নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ‘এটা গান না কন্ডোমের বিজ্ঞাপন?’- এহেন খোঁটাও শুনতে হয় দুই তারকাকে। এমনকী, যশের সঙ্গে যৌনদৃশ্যে কিয়ারা আডবানি ঝড় তোলায় কটাক্ষের মুখে পড়তে হয় সিদ্ধার্থ মালহোত্রাকেও। অভিনেতাকে প্রশ্ন ছোড়া হয়, ‘কেমন স্বামী আপনি, বউকে সামলাতে পারেন না?’ এহেন বিতর্কযজ্ঞ নিয়ে এবার ‘কফি উইথ করণ’-এ প্রথমবার মুখ খুললেন সিদ্ধার্থ-কিয়ারা।

সংশ্লিষ্ট বিতর্কে এযাবৎকাল টুঁ শব্দটি করেননি তারকাদম্পতি। এবার করণ জোহরের শোয়ে সেপ্রসঙ্গ উত্থাপন হতেই প্রথমবার নিন্দুকদের কড়া জবাব হাঁকালেন সিদ্ধার্থ-কিয়ারা।

আরও পড়ুন:

‘টক্সিক’ সিনেমার একাধিক দৃশ্য থেকে ‘তবাহি’ গানে বলিউড নায়িকার সাহসী অবতার দেখে সভ্যমহলের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! সেসময়ে কম কটু কথা শুনতে হয়নি কিয়ারাকে। কারণ লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য একেবারে অন্তরঙ্গতায় মাখামাখি! বড়পর্দায় সেই সমীকরণ আরও প্রকট হয়। যা দেখে নেটমহলের একাংশ প্রশ্ন ছুড়েছিলেন, ‘কারও স্ত্রী হয়ে কিংবা ঘরের বউ হয়ে বা একজন মা হিসেবে এহেন অশ্লীল দৃশ্যে কীভাবে অভিনয় করতে পারেন কিয়ারা?’ ‘এমন যৌনদৃশ্যে অভিনয়ের জন্য সিদ্ধার্থই বা কেন ছাড়পত্র দিলেন?’ এহেন নানা প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছি সিড-কিয়ারাকে। তবে সংশ্লিষ্ট বিতর্কে এযাবৎকাল টুঁ শব্দটি করেননি তারকাদম্পতি। এবার করণ জোহরের শোয়ে সেপ্রসঙ্গ উত্থাপন হতেই প্রথমবার নিন্দুকদের কড়া জবাব হাঁকালেন সিদ্ধার্থ-কিয়ারা।

‘টক্সিক’-এ যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য

“বিবাহিত অভিনেতারা যখন নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন, তখন তো তাঁদের এহেন কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় না।”

অনেকেই জানতে চেয়েছিলেন, যশ-কিয়ারার এমন মাখোমাখো সমীকরণে স্বামী হিসেবে সিদ্ধার্থ মালহোত্রার কী প্রতিক্রিয়া? সেপ্রসঙ্গ টেনেই সঞ্চালক করণ বলেন, “বিবাহিত অভিনেতারা যখন নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন, তখন তো তাঁদের এহেন কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় না।” জবাবে কিয়ারা তৎক্ষণাৎ জানান যে, সিদ্ধার্থের এতে কোনও আপত্তি ছিল না। স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে পাশে নিয়েই কিয়ারা আডবানির মন্তব্য, “এটা নিয়ে সিদ্ধার্থের কোনও মাথাব্যথাই ছিল না। ও কখনও বিষয়টি তোলেইনি। আমরা এটা নিয়ে কখনও কথাও বলিনি। এতে ওঁর ওপর কোনও প্রভাব পড়েনি, সিড মোটেও বিচলিত হননি। এরকম দৃশ্য তো বহু বছর ধরে, কয়েক দশক ধরে পর্দায় দেখানো হচ্ছে- ঐশ্বর্য থেকে শুরু করে আরও অনেক চমৎকার অভিনেত্রীর ক্ষেত্রেই এমনটা হয়েছে। আমি আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই যে— নেটপাড়ায় যখন দেখলাম অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন, এহেন ভণ্ডামির মুখোশ খুলে দিচ্ছেন। আমার তখন মনেই হয়নি যে, এর সপক্ষে কোনও সাফাই দেওয়ার প্রয়োজন আছে।” পাশাপাশি বক্স অফিসে ‘টক্সিক’-এর ভরাডুবি নিয়েও হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *