কীভাবে আগেই ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের? প্রকাশ্যে ‘সিঁদুরে’র চাঞ্চল্যকর তথ্য

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অপারেশন সিঁদুরের সময় ভারত-পাক সংঘর্ষবিরতি তখনও নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। অথচ সেই খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে জোর চর্চা হয়েছিল। অবশেষে এক বছর পর সেই ‘রহস্য’ ফাঁস করলেন প্রাক্তন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান।

মঙ্গলবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “দু’দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-দের আলোচনার পরই সংঘর্ষবিরতি চূড়ান্ত হয়েছিল। এখানে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।” অনিল চৌহান আরও বলেন, “যুদ্ধবিরতির সময় নির্ধারণের আগে দু’দেশের ডিজিএমও ফোনে কথা বলেছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওদের (পাকিস্তান) সঙ্গে ফোনে কথা হয়। সময়টা আমরাই ঠিক করেছিলাম। পাক ডিজিএমও জানিয়েছিলেন, তিনি ৩টে পর্যন্ত ব্যস্ত থাকবেন। এরপর ৩টের দিকে কথা হওয়ার পর আমরা বিকেল ৫ট নাগাদ সংঘর্ষবিরতির সময় চূড়ান্ত করি। ব্যস, এটুকুই। এর বাইরে অন্য কারও কোনও ভূমিকা নেই।”

আরও পড়ুন:

তাহলে কীভাবে আমেরিকার কানে একথা পৌঁছে গিয়েছিল? প্রাক্তন সেনা সর্বাধিনায়ক বলেন, “বিষয়টি সম্পর্কে আমিও নিশ্চিত নই। আমাদের তরফ থেকে এই তথ্য ফাঁস হয়নি।” তিনি এ-ও জানান, ডিজিএমও পর্যায়ে একটি সমঝোতা হয়েছিল। উভয় পক্ষই সেই আলোচনার বিষয়টি গোপন রেখেছিল। অনিল চৌহান বলেন, “আমার ধারণা, কোনওভাবে অপর পক্ষ থেকেই তথ্যটি ফাঁস হয়েছে।” অর্থাৎ প্রাক্তন সেনা সর্বাধিনায়ক পাকিস্তানের দিকেই ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করে আসছেন, তাঁর মধ্যস্ততাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। শুধু তাই নয়, ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি স্পষ্ট করেন তিনি। এবার প্রাক্তন সেনা সর্বাধিনায়কও সংঘর্ষবিরতিতে আমেরিকার হস্তক্ষেপের বিষয়টি খারিজ করে দিলেন। পাশাপাশি, সংঘর্ষবিরতির তথ্য ফাঁস নিয়ে পাকিস্তানকেও কাঠগড়ায় তুললেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *