‘কারও পাল্লায় পড়ে…’, দুর্গে ঢুকেই ‘রোমিও’কে সতর্কবার্তা অনুষ্কার, এবার ভাঙবে রাজবীর-নন্দিনীর মাখোমাখো প্রেম?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সময় যত এগোচ্ছে জমে উঠছে ‘বিগ বস বাংলা’। কারও অস্ত্র ফ্লার্ট, কেউ আবার শান্ত মাথায় প্রতিটা দান দিচ্ছেন। এমত অবস্থায় দুর্গে ঢুকে পড়েছেন রিয়েলিটি শোয়ের ‘কুইন’ অনুষ্কা ঘোষ। আর ঢুকেই যেন রাজবীর দের সঙ্গে নন্দিনী দত্তর প্রেমে ফাটল ধরানোর চেষ্টা করলেন তিনি। সটান রাজবীরকে বলে বসলেন, ”তুমি ভালো খেলো, কিন্তু কারও পাল্লায় পড়ে নিজের খেলাটা নষ্ট কোরো না।” নিশানায় যে নন্দিনী, তা বলার অপেক্ষা রাখে না। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, অনুষ্কাই বদলে দেবে না তো রাজবীর-নন্দিনীর সম্পর্কের রসায়ন? 

বিগ বস বাংলার তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি অনুষ্কা ঘোষ।

আরও পড়ুন:

‘বিগ বস বাংলা’র চতুর্থ সপ্তাহ চলছে। প্রথম সপ্তাহের শেষেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল মডেল, অভিনেতা রাজবীর দের। ঢোকার পর থেকেই কখনও সৃজলা, কখনও আবার অ্যালেকজান্দ্রা, লাস্যমনয়ীদের মন চুরির কোনও চেষ্টাই বাকি রাখেননি তিনি। তবে তাতে বিশেষ লাভ হয়নি। তবে নন্দিনী বেশ সহজেই রাজবীরের বন্ধু হয়েছেন। তাঁদের সম্পর্ক যে বিশেষ মোড় নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কখনও বিছানায় একে অপরকে জড়িয়ে ধরা, কখনও আবার চুমু, ক্যামেরা এড়ায়নি কিছুই। তবে নন্দিনী প্রথম থেকেই রাজবীরকে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে।

এবার কার্যত সরাসরি তা রাজবীরকে বলে ফেললেন অনুষ্কা। রবিবার বিস বসের দুর্গে প্রবেশ করেন অনুষ্কা। প্রতিযোগীদের কার সম্পর্কে তাঁর কী ধারণা, তা একে একে বলেন। তনুশ্রীকে সকলকে পছন্দ করছেন সেকথা জানান। দুর্নিবারকে সরাসরি চতুর বলেন। এরপরই রাজবীরকে তিনি বলেন,  ”তুমি ভালো খেলো, কিন্তু কারও পাল্লায় পড়ে নিজের খেলাটা নষ্ট কোরো না।” ভিডিওতে দেখা যায় ঘাড় নেড়ে অনুষ্কার মন্তব্যে সম্মতিও জানান রাজবীর। নন্দিনী যে প্রতিমুহূর্তে রাজবীরকে হারানোর ভয় পান তা তাঁর আচরণেই স্পষ্ট। এর মাঝেই অনুষ্কার এই এন্ট্রি যে তাঁর জন্য বিশেষ ভালো হল না, তা বেশ বুঝতে পারছে দর্শকরা। কমেন্ট বক্সে কেউ কেউ লিখছেন, ‘এবার রাজবীর অনুষ্কার।’     

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *