TVK | বাংলায় পা রাখল থালাপথি বিজয়ের দল! পূর্ব বর্ধমানে আনুষ্ঠানিক সূচনা হল টিভিকে-র প্রথম কার্যালয়ের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে এবার সোজা বাংলার মাটিতে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করলেন দক্ষিণী সুপারস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (C. Joseph Vijay)। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ বা টিভিকে (TVK)-র রাজ্য কার্যালয়। এর হাত ধরেই বাংলায় দক্ষিণী এই রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ফাগুপুরের (Fagupur) এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিকে-র পশ্চিমবঙ্গের রাজ্য আহ্বায়ক চৈতালি রায় সহ বিভিন্ন জেলার নেতারা। উদ্বোধনের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিক পর্যায়ে সরাসরি কোনও রাজনৈতিক সংঘাতে না গিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমেই বাংলার সাধারণ মানুষের দ্বারে পৌঁছবে দল।

এ প্রসঙ্গে রাজ্য আহ্বায়ক চৈতালি রায় জানান, তামিলনাড়ু থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে রাজ্যগুলিতেই দলের ঘাঁটি শক্ত করা হচ্ছে, সেখানে যেন প্রথম থেকেই জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই বাংলার বুকে সংগঠন বিস্তারের প্রাথমিক ধাপে সমাজসেবামূলক কাজকে হাতিয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের ঠিক আগেই সিনেমা জগতের গ্ল্যামার ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেতা বিজয়। ‘থুপাক্কি’, ‘মাস্টার’ বা ‘লিও’-র মতো ব্লকবাস্টার ছবির নায়ক আজ রাজনৈতিক ময়দানেও সফল। ফাগুপুরে দলীয় কার্যালয় চালুর মাধ্যমে বাংলায় টিভিকে তার প্রথম পা ফেলল ঠিকই, তবে আগামী দিনে বর্ধমানের গণ্ডি পেরিয়ে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন ছড়িয়ে দেওয়া এবং বৃহত্তর সামাজিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রাজ্য নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *