পাথর-বোতল-ইটবৃষ্টি, পড়ুয়া-বহিরাগত সংঘর্ষে ৬ ঘণ্টা পরেও অগ্নিগর্ভ এসআরএফটিআই

রাজ্য/STATE
Spread the love


দুপুর গড়িয়ে সন্ধ্যা। প্রায় ৬ ঘণ্টা পরেও দফায় দফায় উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা এসআরএফটিআই। আপাতত প্রতিষ্ঠানের গেটের ভিতর অবস্থান বিক্ষোভে শামিল পড়ুয়ারা। বাইরে তাণ্ডব চালাচ্ছে বহিরাগতরা। মাঝেমধ্যে চলছে পাথর, বোতল ও ইটবৃষ্টি। দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় জখমও হয়েছেন বেশ কয়েকজন। অ্যাম্বুল্যান্সে করে আহতদের উদ্ধার করা হয়েছে।

এদিন দুপুর একটা নাগাদ আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেই সময় এসএফআই সদস্যরা ওই অনুষ্ঠানস্থলে যায়। কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠান করা হচ্ছে, সেই প্রশ্ন করা হয় আয়োজকদের। তাদের দাবি, কোনও কথা না শুনে এসএফআইয়ের তরফে ভারতমাতা, স্বামী বিবেকানন্দের ছবি এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। যদিও পড়ুয়াদের দাবি, একে তো তাদের অন্ধকারে রেখে আরএসএসের শাখা সংগঠনকে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। আবার তার উপর আয়োজকরা তাঁদের ‘জঙ্গি’, ‘বাংলাদেশি’ বলে খোঁচা দিয়েছে বলেও অভিযোগ। তারই প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধর করা হয়েছে বলেই দাবি। ছাত্রীরাও তাদের রোষের শিকার হয় বলেই দাবি এসএফআইয়ের। কলেজ চত্বরে ‘জয় শ্রীরাম’, ‘জয় ভীম’ পালটা ‘আজাদি’ স্লোগান উঠতে থাকে।

আরও পড়ুন:

খবর পেয়ে ডিসিপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পড়ুয়া এবং আয়োজকদের মধ্যে হাতাহাতিও হয়। প্রায় অর্ধনগ্ন করে মারধর করা হয় বলেই অভিযোগ। যদিও তাঁকে পুলিশ উদ্ধার করে। পড়ুয়াদের দাবি, উত্তপ্ত পরিস্থিতিতে বেশ কয়েকজন পড়ুয়াও জখম হয়েছেন। তাঁদের উদ্ধারে একটি অ্যাম্বুল্যান্স এসআরএফটিআই চত্বরে নিয়ে আসা হয়। তবে বেশ কিছুক্ষণ তাণ্ডবের পর কলেজ অ্যাম্বুল্যান্সে ঢোকে। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনুষ্ঠানের আয়োজকরা। যদিও ডিসি ইস্ট বলেন, “আইনের বাইরে কিছু করতে পারি না। অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *