Zubeen Garg | গাফিলতির জেরে প্রাণ গিয়েছে জুবিনের! কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা

Zubeen Garg | গাফিলতির জেরে প্রাণ গিয়েছে জুবিনের! কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের! এনিয়ে গুয়াহাটিতে দায়ের হয়েছে এফআইআর (FIR)।

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শনিবার সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

সূত্রের খবর, গায়কের মৃত্যুর জেরে কাঠগড়ায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের (North East India Pageant) উদ্যোক্তারা। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গুয়াহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধেও গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন রাতুল বোরা নামে এক আইনজীবী। অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও উঠেছে গাফলতির অভিযোগ। জুবিনের মৃত্যুতে মরিগাঁও থানায় এফআইআর দায়ের হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *