Zelenskyy India Go to | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

Zelenskyy India Go to | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর ধরে চলতে থাকা রুশ-ইউক্রেন যুদ্ধে এবার শান্তির পথ খুঁজতে ভারতে পা রাখছেন জেলেনস্কি (Zelenskyy)! জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ভারত সফরে আসছেন জেলেনস্কি। যদিও দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি। তবুও কেন্দ্রের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের পর ইউক্রেনের প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, ভারতের (INDIA) সঙ্গে মস্কোর সম্পর্ক কেমন সেদিকে নজর রেখেছে ইউরোপ। ওই মহাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রনেতা, আমলা, কূটনৈতিক নয়াদিল্লিকে রুশ-ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপের জন্য আর্জি জানিয়েছে। এই হস্তক্ষেপ আসলেই শান্তি প্রতিষ্ঠার জন্য। অন্যদিকে, ভারত ও ইউক্রেনের আধিকারিকরা বিগত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যুতে আলোচনা করছেন। পুতিনের (Vladimir Putin) ভারত সফরের আগে এই নিয়ে দু’দেশের মধ্যে একদফা আলোচনাও হয়েছে। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দিল্লির উপর আস্থা রেখেছে দুই দেশ। জেলেনস্কি ও পুতিন দুই রাষ্ট্রপ্রধানই বার্তা দিয়েছেন, এই যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত। যদি আগামী বছরের শুরুতে জেলেনস্কি ভারতে আসেন তাহলে এটাই হবে তাঁর প্রথম ভারত সফর।

যদিও ১৯৯২, ২০০২ এবং ২০১২ সালে ভারতে এসেছিলেন ইউক্রেনের তৎকালীন রাষ্ট্রপতিরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অগ্রগতি এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি-সহ বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে জেলেনস্কির ভারত সফর। আবার ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে তাঁর ভারত সফর কিছুটা কঠিন বলে মনে করা হচ্ছে। সব বাধা কাটিয়ে যদি জেলনস্কি ভারত সফরে আসেন তাহলে সেই সফর ঐতিহাসিক হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, গত বছর প্রথম ভারতীয় হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন সফর করেছিলেন। সেই সফরেই ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারত আসার আমন্ত্রণ জানান মোদি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইউক্রেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার পোলিশচুক জানিয়েছিলেন, শীঘ্রই ভারত সফরে আসবেন জেলেনস্কি। তবে নানা কারণে তা সম্ভব হয়নি। যদি সব ঠিক থাকে তাহলে জানুয়ারিতেই হবে জেলেনস্কির প্রথম ঐতিহাসিক ভারত সফর হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *