Yusuf Pathan | অশান্তি থামতেই বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে ইউসুফ, পাশে থাকার আশ্বাস সাংসদের

Yusuf Pathan | অশান্তি থামতেই বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে ইউসুফ, পাশে থাকার আশ্বাস সাংসদের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের (Migrant Employee Demise) ঘটনায় গত দু’দিন ধরে অগ্নিগর্ভ ছিল মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Unrest)। আর এই পরিস্থিতিতে দেখা মেলেনি বহরমপুরের তৃণমূল সাংসদ (TMC MP) ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তবে বেলডাঙার পরিস্থিতি সামান্য শান্ত হতেই রবিবার নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও অন্যান্য দলীয় কর্মীরা।

এদিন আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন, ‘এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যেসব পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করছে, তাঁরা শুধু নিজের জন্য কাজ করছেন না, সেই রাজ্যের সামগ্রিক উন্নতির কাজও হয় তাঁদের দ্বারা। তাই এই ধরনের ঘটনা না ঘটাই ভালো।’ বিগত কয়েকদিনে তাঁকে এলাকায় দেখা না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানেই ছিলাম। দলীয় কর্মীদের মাধ্যমে সব খবর রাখছিলাম। মানুষজন এবং সংবাদমাধ্যমকে ভুল বোঝানো হয়েছে। আমরা সব সময় এই পরিবারের পাশে আছি।’ সাংসদ এদিন স্পষ্ট করে দেন যে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের পরিবারের সংকট দূর করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর।

উল্লেখ্য, শনিবারই বহরমপুরের রোড শো থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অশান্তির নেপথ্যে বিজেপির উসকানি এবং দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের ভূমিকার দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। অভিষেক জানিয়েছিলেন, ইউসুফ পাঠান আগে যেতে চাইলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনিই তাঁকে পরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই রবিবার বেলডাঙায় পৌঁছান ইউসুফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *