Yogi Adityanath | জাতীয় প্রতীককে অপমান করলে ভারতে ঠাঁই নেই! কড়া বার্তা যোগী আদিত্যনাথের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় প্রতীক (Nationwide Image), জাতীয় সংগীত কিংবা দেশের মহান বিপ্লবীদের যারা অবমাননা করে, তাঁদের ভারতে থাকার কোনও অধিকার নেই। সাফ জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার লখনউয়ে (Lucknow) ঐতিহাসিক কাকোরি ট্রেন অ্যাকশনের ১০১তম বার্ষিকী এবং আগামী স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি সুবিশাল ‘তেরঙা যাত্রা’র (Tiranga Yatra) সূচনা করতে গিয়ে তিনি এই কড়া বক্তব্য পেশ করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ফ্ল্যাগ কোডে ঐতিহাসিক পরিবর্তন এনে জাতীয় প্রতীকের অপমানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন, যা দেশের সার্বিক মর্যাদা বাড়িয়েছে।’ তিনি উল্লেখ করেন, ১৯২৫ সালের কাকোরি ট্রেন অ্যাকশনের মাধ্যমে রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিং এবং আশফাকউল্লা খানের মতো বিপ্লবীরা যেভাবে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই দেশজুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একইসঙ্গে ২০২৬ সালটি জাতীয় গীতি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি স্মরণ করিয়ে দেন এবং যুবসমাজকে ঐতিহ্য বজায় রেখে দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গক্রমে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে নিশানা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, আগে নিজের বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর অধিকার পেতেই সাধারণ মানুষকে আদালতের দ্বারস্থ হতে হতো। তবে বর্তমান কেন্দ্রীয় সরকার সেই আইনি জটিলতা দূর করে ১৪০ কোটি ভারতীয়কে সগৌরবে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের সুযোগ দিয়েছে। লখনউয়ের এই যাত্রায় ৩০ হাজারের বেশি যুবকের উপস্থিতি সাধারণ মানুষের দেশপ্রেমের পরিচায়ক বলে তিনি উল্লেখ করেন। ড. বি আর আম্বেদকর, ড. রাজেন্দ্র প্রসাদ এবং সরদার বল্লভভাই প্যাটেলের মতো সংবিধান ও আধুনিক ভারত প্রণেতাদের শ্রদ্ধা জানিয়ে আদিত্যনাথ সকলকে ‘দেশ প্রথম’ মন্ত্রে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *