Yelbong Journey Pageant | পাহাড়ে রোমাঞ্চের হাতছানি: মাদকমুক্ত সমাজের বার্তা দিয়ে শুরু হল ইয়েলবং অ্যাডভেঞ্চার ফেস্টিভাল

Yelbong Journey Pageant | পাহাড়ে রোমাঞ্চের হাতছানি: মাদকমুক্ত সমাজের বার্তা দিয়ে শুরু হল ইয়েলবং অ্যাডভেঞ্চার ফেস্টিভাল

ব্লগ/BLOG
Spread the love


তমালিকা দে, শিলিগুড়ি: দেশ-বিদেশের পর্যটকের ভিড়কে সঙ্গী করেই শুরু হল ইয়েলবং অ্যাডভেঞ্চার ফেস্টিভাল (Yelbong Journey Pageant)। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রচারে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA) ও কালিম্পং জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিনব্যাপী এই আয়োজন।

মাদকমুক্ত পাহাড়ের বার্তা দিয়ে সাইকেল র‌্যালি হয় শুক্রবার সকালে। বাগ্রাকোট লুপ পুল থেকে ইয়েলবং গ্রাম পর্যন্ত সাইকেল আরোহীরা প্রায় ২৮ কিলোমিটার পথ পাড়ি দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রুদেন সাদা লেপচা। এছাড়াও ছিলেন জিটিএ’র দুই সভাসদ সঞ্চবীর সুব্বা ও হেমন্ত থুলুং। গ্রামীণ পর্যটনের প্রসার ও কালিম্পং জেলার ইয়েলবংয়ে চালু হওয়া দুঃসাহসিক কার্যকলাপ দেশ-বিদেশের পর্যটকের কাছে তুলে ধরাই লক্ষ্যে এই উৎসবের। ইয়েলবং ফেস্টিভালের সঙ্গে যুক্ত ফ্যান্সিস রাই বলছিলেন, ‘এই তিনদিন গ্রামের স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প ও খাবারের বৈচিত্র্যতা তুলে ধরা হবে।’

উদ্যোক্তাদের দাবি, এই ফেস্টিভাল সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত। স্থানীয় তরুণরা খাবার ও হস্তশিল্পের স্টল দিয়েছেন। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অ্যালবার্ট কাবো। স্থানীয় শিল্পীরা লিম্বু, সিলি ও লেপচা নাচ পরিবেশন করেছেন। ফেস্টিভালের দ্বিতীয়দিনে রিভার ক্যানিয়ন, হাইকিং ছাড়াও বার্ড ওয়াচিং হওয়ার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *