World Happiness Report 2025 | সুখী দেশের তালিকায় ভারতের আগে পাকিস্তান! শীর্ষে রয়েছে কারা?

World Happiness Report 2025 | সুখী দেশের তালিকায় ভারতের আগে পাকিস্তান! শীর্ষে রয়েছে কারা?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েলবিইং রিসার্চ সেন্টার ২০২৫ সালে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলির একটি তালিকা থুড়ি ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’(World Happiness Report ) প্রকাশ করেছে। ১৪৭ টি দেশের এই তালিকায় ভারতের স্থান ১১৮। পূর্বের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে পৃথিবীর সুখীতম দেশ ফিনল্যান্ড। এই তালিকায় সবার নীচে রয়েছে আফগানিস্তান। উল্লেখ্য, এই তালিকায় ভারতের সর্বনিম্ন অবস্থান হয়েছিল ২০১২ সালে। সেবার ১৪৪ নম্বরে নেমে গিয়েছিল আমাদের দেশ। ২০২২ সালে এই অবস্থান ছিল সর্বোচ্চ,৯৪। আমেরিকা এই তালিকায় রয়েছে ২৪ নম্বরে।

উল্লেখ্য,এই তালিকা প্রস্তুত করার প্রক্রিয়ায় মূলত ৬টি ব্যাখ্যামূলক বিষয় বিবেচনা করা হয়েছে- সামাজিক সহায়তা, মাথাপিছু জিডিপি, স্বাস্থ্য ও আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি। উচ্চ জনসংখ্যা এবং বৃহত্তর পরিবারে বসবাসের অভ্যাসের কারণে ভারত সামাজিক সহায়তার বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে সর্বনিম্ন। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ১৩৩, বাংলাদেশ ১৩৪, পাকিস্তান ১০৯, নেপাল ৯২ এবং চিন ৬৮ নম্বরে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *