Rajasthan | স্কুলে ঢোকা, ছবি তোলায় নিষেধাজ্ঞা! সিজেপি পরিদর্শনের কথা ঘোষণা করতেই কড়া পদক্ষেপ রাজস্থান সরকারের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সরকারি স্কুলগুলির বেহাল দশা এবং শিক্ষক সংকটের জেরে রাজস্থানে বিক্ষোভ ছড়িয়েছে (Rajasthan)। এসবের মাঝেই সে রাজ্যের একাধিক জেলার স্কুল পরিদর্শনে যাওয়ার কথা ঘোষণা করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধির (CJP)। আর এরপরই কড়া পদক্ষেপ করল রাজস্থানের শিক্ষা দপ্তর। রবিবার রাতে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রধানশিক্ষকের আগাম অনুমতি ছাড়া বহিরাগতরা স্কুলে প্রবেশ করতে পারবেন না (College entry ban)। এমনকি ছবি তোলা, ভিডিও করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) জয়পুর, আজমের, যোধপুর, কোটা ও উদয়পুর সহ একাধিক জেলার ভগ্নপ্রায় স্কুল পরিদর্শনের ঘোষণা করেছিলেন। আর এই ঘোষণার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই মাধ্যমিক শিক্ষা অধিকর্তা ললিত কুমার এই কড়া নির্দেশিকা প্রকাশ করেন। সরকারি নির্দেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া ক্লাসরুম, ল্যাবরেটরি, খেলার মাঠ বা শৌচাগারে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। এমনকি বাইরে থেকে আসা প্রত্যেককেই রেজিস্টার খাতায় নাম লিপিবদ্ধ করতে হবে। সরকারের দাবি, শিশুদের সুরক্ষা, মর্যাদা, ব্যক্তিগত স্বাধীনতা এবং জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনধিকার প্রবেশ বা নিয়ম অমান্য করলে পুলিশি ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।

তবে সরকারের এই পদক্ষেপের পর থেকেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুলি সরকারের সমালোচনা করে বলেন যে, ‘ভাঙা ছাদ, শ্রেণিকক্ষে জল পড়া এবং শিক্ষক সংকট সমাধানের বদলে বিজেপি সরকার মূল সমস্যা চেপে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে।’ এই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করা না হলে কংগ্রেসের পক্ষ থেকে ‘আইন অমান্য আন্দোলন’ শুরু করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *