Winter Suggestions | শীতের কামড় থেকে বাঁচতে চান? শরীর চাঙ্গা ও গরম রাখতে পাতে রাখুন এই খাবারগুলি

Winter Suggestions | শীতের কামড় থেকে বাঁচতে চান? শরীর চাঙ্গা ও গরম রাখতে পাতে রাখুন এই খাবারগুলি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরে পা দিতেই হাড় কাঁপানো ঠান্ডা বাংলায়। এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বাড়ির বয়স্ক সদস্যরা। ভোগাচ্ছে বাতের ব্যথা, হাঁপানি। ঠান্ডা লাগার ধাত থাকলে আরও ভুগতে হচ্ছে। এই অবস্থায় শরীরকে যত গরম রাখবেন, ততই ভালো। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই ৫ খাবার (Winter Suggestions)। শরীর গরম রাখতে কী কী খাবেন?

দারুচিনি

চায়ে চিনি ব্যবহারের বদলে দারুচিনি ব্যবহার করুন। দারুচিনি বিপাক হার বাড়ায় এবং কনকনে ঠান্ডাতেও শরীরকে সুস্থ রাখে। এই মশলার মধ্যে থার্মোজেনিক ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যে কোনও খাবার, স্ন্যাকসের সঙ্গে দারুচিনির খেতে পারেন।

আদা

আদার মধ্যে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান রয়েছে, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রায় বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া ঠান্ডা লাগার ধাত দূর করে। যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে শরীরকে সুস্থ রাখে আদা।

মুসুর ডাল

শরীর গরম রাখতে মুসুর ডাল খেতে পারেন। এই ডালের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় মিনারেল রয়েছে। শীতের দিনে মুসুর ডাল খেলে পাতলা শরীর হাইড্রেটেড এবং গরম থাকবে।

আমন্ড

আমন্ডের মধ্যে হেলদি ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই-এর মতো পুষ্টি রয়েছে। এক মুঠো আমন্ড খেলে শরীর গরম থাকবে। সারাদিন কাজ করার এনার্জি পাবেন। পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি এড়াতে পারবেন।

রসুন

শীতকালে রসুন খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন। রসুনের মধ্যেও ইমিউন-বুস্টিং উপাদান রয়েছে। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর রসুন খেলে শরীরে রক্ত সঞ্চালন সচল থাকবে এবং শরীর গরম থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *