Wildlife loss of life | হরিণের পর এবার উদ্ধার চিতাবাঘের দেহ, লাটাগুড়ি-চালসা সড়কে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা  

Wildlife loss of life | হরিণের পর এবার উদ্ধার চিতাবাঘের দেহ, লাটাগুড়ি-চালসা সড়কে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


লাটাগুড়ি: জঙ্গলের রাস্তায় ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বন্যপ্রাণীর। সোমবার লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার রাস্তায় উদ্ধার হয় একটি শাবক লেপার্ডের দেহ। দেহটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। রবিবার এই একই রাস্তায় উদ্ধার হয়েছিল একটি সম্বর ও একটি বার্কিং ডিয়ারের দেহ। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কে একের পর এক বন্যপ্রাণীর দেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। ওই পথে গতি নিয়ন্ত্রণের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।

জানা গেছে সোমবার গরুমারা সেন্ট্রাল ওয়ান ও লাটাগুড়ি জঙ্গলের সুরশ্রুতি তিন কম্পার্টমেন্টের মাঝে থাকা মহাকাল ধামের কাছে একটি লেপার্ডের দেহ দেখতে পান বনকর্মীরা। জানা গিয়েছে, দেহটি গাড়ির ধাক্কায় একেবারে পিষে গিয়েছিল। সেটা পুরুষ না কি স্ত্রী সেটা বোঝা সম্ভব হয়নি। অভিযোগ এই পথে লাগাতার বন্যপ্রাণীর মৃত্যু হলেও সেই মৃত্যু রোধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বনদপ্তর। বনদপ্তর সূত্রে খবর, মৃত ওই লেপার্ডের দেহ উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই এটি ময়না তদন্ত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *