Tremendous Cup | ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা

Tremendous Cup | ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাতোরদা স্টেডিয়ামে রবিবারের সন্ধ্যায় স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। রুদ্ধশ্বাস সুপার কাপ ফাইনালের নিষ্পত্তি হল টাইব্রেকারে, যেখানে ৬-৫ গোলে জয় ছিনিয়ে নিল গোয়া। এর ফলে দু’বছরের ব্যবধানে দ্বিতীয়বার সুপার কাপ জেতার ইস্টবেঙ্গলের আকাঙ্ক্ষা অধরাই রইল। অন্যদিকে, প্রথম দল হিসেবে গোয়া এই শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল এবং আরও একবার এশীয় মঞ্চে খেলার সুযোগ পেল।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট— মোট ১২০ মিনিট কোনও দলই গোল করতে পারেনি। দুই দলের রক্ষণভাগই ছিল অনবদ্য। তবে ইস্টবেঙ্গল প্রথমার্ধে আক্রমণের দিক থেকে কিছুটা এগিয়ে ছিল, যদিও মিগুয়েলের মতো ফুটবলার সহজ সুযোগ নষ্ট করেন। গোয়ার হয়ে ব্রাইসন ফার্নান্দেজ এবং বোরজা হেরেরা মিডফিল্ড নিয়ন্ত্রণ করলেও আনোয়ার এবং কেভিন সিবিলের নেতৃত্বে ইস্টবেঙ্গল রক্ষণ ভাঙা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে গোয়া আক্রমণে ঝাঁঝ বাড়ালেও, ৭৪ মিনিটে পিভি বিষ্ণুর একটি শট গোললাইন অতিক্রম করেছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়।এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যা পরিণত হয় চরম নাটকীয়তায়।

ইস্টবেঙ্গলের কেভিন সিবিল এবং সাউল ক্রেসপো প্রথম দুটি শটে গোল করেন। কিন্তু চতুর্থ শটে মহম্মদ রশিদের শট বারের উপর দিয়ে চলে যায়। সাডেন ডেথে হামিদ আহদাদ গোল করলেও, সপ্তম শটে পিভি বিষ্ণুও আবার শট বারের উপর দিয়ে উড়িয়ে দেন।

অপরদিকে গোয়ার বোরজা হেরেরা প্রথম শট মিস করলেও, জেভিয়ার সিভেরিও, ডেজান ড্রাজিচ, মহম্মদ নেমিল, এবং ডেভিড টিমর পরের শটগুলিতে লক্ষ্যভেদ করেন। সাডেন ডেথে উদান্তা সিং সমতা ফেরান। সপ্তম শটে সাহিল তাভোরা গোল করতেই গোয়ার জয় নিশ্চিত হয়। টাইব্রেকারে এই হার ইস্টবেঙ্গলের সমর্থকদের হৃদয় ভেঙে দিলেও, গোয়া তাদের সুপার কাপ শিরোপা অক্ষুণ্ণ রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *