Wholesome Soups | শিশুর পেট খারাপ? দ্রুত সুস্থতায় খাদ্যতালিকায় রাখুন এই তিন ঘরোয়া স্যুপ

Wholesome Soups | শিশুর পেট খারাপ? দ্রুত সুস্থতায় খাদ্যতালিকায় রাখুন এই তিন ঘরোয়া স্যুপ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বর্তমানে ঘরে ঘরে শিশুদের মধ্যে ডায়ারিয়া, বমি বা পেটের সমস্যার প্রকোপ বেড়েছে। দূষিত জল ও অস্বাস্থ্যকর খাবার থেকে ছড়ানো বিভিন্ন ভাইরাস ও ব্যাকটিরিয়া এর প্রধান কারণ। এই পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি শিশুর সঠিক পথ্য অত্যন্ত জরুরি। শরীরকে আর্দ্র ও পুষ্ট রাখতে বাড়িতে তৈরি সহজপাচ্য স্যুপ হতে পারে সেরা সমাধান (Wholesome Soups)।

শিশুর পেটের সমস্যা দূর করতে নীচে দেওয়া স্যুপগুলো কার্যকরী ভূমিকা পালন করবে:

চিকেন-সবজির স্যুপ: সেদ্ধ চিকেনের টুকরো, গাজর, রসুন, পালং শাক, ব্রকোলি ও মাশরুম দিয়ে তৈরি এই স্যুপটি প্রোটিনে ভরপুর। সব সবজি সেদ্ধ হলে শেষে সামান্য ফেটানো ডিম মিশিয়ে গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

রাগির স্যুপ: প্রথমে রাগির আটা জলে গুলে রাখুন। প্যানে সামান্য ঘি দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে তাতে গাজর, বিন, কড়াইশুঁটি ও মাশরুম দিয়ে রান্না করুন। সবজি সেদ্ধ হলে রাগির মিশ্রণ ঢেলে ঘন করে নামিয়ে নিন। ক্যালসিয়ামে ভরপুর রাগির স্যুপ শিশুর দুর্বলতা কাটাতে দারুণ কার্যকর।

মুগ ডাল ও সবজির স্যুপ: সোনা মুগ ডাল, গাজর ও পেঁপে সামান্য হলুদ ও নুন দিয়ে প্রেশার কুকারে ভালভাবে সেদ্ধ করে নিন। নামানোর আগে এক চামচ ঘি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এটি হজমে সাহায্য করার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ শক্তিও বাড়াবে।

শিশুর শরীর সুস্থ রাখতে সর্বদা টাটকা ও ঘরোয়া খাবার খাওয়ান। রাস্তার কাটা ফল, বাসি খাবার বা বাইরের শরবত এড়িয়ে চলাই ভালো। শিশুর যদি বমি বা ডায়ারিয়ার মাত্রা বেশি থাকে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *