Wholesome Ideas | শীত পড়তেই বুকে কফ জমেছে? সমস্যার সমাধান হবে কোন উপায়ে?

Wholesome Ideas | শীত পড়তেই বুকে কফ জমেছে? সমস্যার সমাধান হবে কোন উপায়ে?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই সর্দি-কাশি, গলা খুসখুস লেগেই থাকে। আর সর্দি-কাশির জেরে বুকে কফ জমে গেলে শুরু হয় আসল সমস্যা। তাই শীতকালে এইসব সমস্যার থেকে মুক্তি দিতে পারে তুলসীপাতার চা (Wholesome Ideas)।

কীভাবে বানাবেন?

একটি পাত্র্রে জল গরম করে আদা ও তুলসীপাতা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর জলটি ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন তুলসীপাতার চা।

নিয়মিত সকালে এটি খেলে কী উপকার পাবেন?

১. শীতকালে বাতের ব্যথা বাড়ে। এই পানীয়ে নিয়মিত চুমুক দিলে গাঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

২. শীতে অনেকের ঠান্ডা লেগে বুকে কফ জমে যায়। সকালে নিয়মিত এই চায়ে চুমুক দিলে অনেক আরাম পাবেন।

৩. কম জল খাওয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পেটে পাথর জমে। এই সমস্যায় ভুগলেও তুলসী চায়ে আরাম পেতে পারেন।

৪. শীতকাল এলে চুল ও ত্বক শুষ্ক হয়ে যায়। তুলসী চা শরীর থেকে টক্সিনজাতীয় পদার্থগুলি বার করে দিতে সাহায্য করে। তাই রক্ত পরিষ্কার হয়। ত্বকে র‌্যাশ, চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *