WhatsApp Blocks A number of Accounts Entry For twenty-four Hours

WhatsApp Blocks A number of Accounts Entry For twenty-four Hours

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বর্তমানে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ। ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত এই অ্যাপে নজর থাকেই। সোমবার রাত থেকে আচমকাই বিশ্বজুড়ে বহু ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন। অ্যাপটি খুলতেই স্ক্রিনে ভেসে ওঠে, অ্যাকাউন্টটি পর্যালোচনা করা হচ্ছে। ফলে ২৪ ঘণ্টা অ্যাপটি ব্যবহার করা যাবে না। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন গ্রাহকেরা। এক্স হ্যান্ডেলে অনেকেই এবিষয়ে উগরে দেন ক্ষোভ।

ব্যাপারটা ঠিক কী? আসলে হোয়াটসঅ্যাপেরও নিজস্ব নিয়ম কানুন রয়েছে। ব্যবহারকারীদের যা পালন করতেই হয়। সকলে তা পালন করছেন কি না, তা পর্যালোচনার কাজ চলছে। সেই কারণেই সোমবার রাতে বহু ইউজারের হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গিয়েছে। অ্যাপটি খুললে দেখাচ্ছে, “আপনার অ্যাকাউন্টটি আমাদের পরিষেবার শর্তাবলি মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য যাচাই করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে আমরা আপনাকে ফল জানিয়ে দেব।” কোনও আগাম নোটিস ছাড়া আচমকা অ্যাপ ব্লক করে দেওয়ায় প্রবল সমস্যায় ইউজাররা। তবে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

 

একজন এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি অফিসের কাজ করি হোয়াটসঅ্যাপে। আচমকা অ্যাপ বন্ধ, এবার কী করব।” কেউ আবার দ্রুত সাহায্যের আর্জি জানিয়েছেন।  এপ্রসঙ্গে অ্যাপের তরফে বলা হয়, “পরিষেবার অপব্যবহার রুখতে আমরা সব সময় সতর্ক। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই আমরা কিছু অ্যাকাউন্ট ‘ব্যান’ করে দিই। কখনও কখনও আমাদের সিদ্ধান্ত গ্রহণে ভুল হতে পারে। তেমন কিছু ঘটলে আমরা দ্রুত তা সংশোধন করি। আপাতত রিভিউ চলছে, দ্রুতই ফল জানিয়ে দেওয়া হবে। আবার স্বাভাবিকভাবে কাজ করা যাবে এই অ্যাপে।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *