West Bengal’s babui grass is being purchased by different states

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পুজো আসে। তবে নিত্যদিনের যাপনে যেন তেমন কোনও বদল আসেনি এতকাল। যদিও বদলের বাংলায় যেন সুদিন ফিরল। রুক্ষ জমিতে ফলানো বাবুই ঘাসই ভিনরাজ্যে যেন ‘হটকেক’। পুজোর মুখে ভাগ্য বদল ঝাড়গ্রামের কৃষকদের।

আমলাশোল, কাঁকড়াঝোড়, ভুলাভেদা, বাঁশপাহাড়ির মতো প্রত্যন্ত জায়গাগুলিতে মূলত বাবুই ঘাসের চাষ হয় বেশি। প্রতি বছর ভাদ্র-আশ্বিন মাসে হাড়ভাঙা খাটুনি করেন কৃষকরা। এই বাবুই ঘাস থিম মণ্ডপের সাজসজ্জায় কাজে লাগে। আবার বাবুই ঘাস দিয়ে রকমারি হস্তশিল্প, মজবুত দড়িও তৈরি করা হয়। তাই তার চাহিদা রয়েছে।

আরও পড়ুন:

আমলাশোল, কাঁকড়াঝোড়, ভুলাভেদা, বাঁশপাহাড়ির মতো প্রত্যন্ত জায়গাগুলিতে মূলত বাবুই ঘাসের চাষ হয় বেশি। প্রতি বছর ভাদ্র-আশ্বিন মাসে হাড়ভাঙা খাটুনি করেন কৃষকরা। এখনও জোরকদমে চলছে ঘাস কাটার পালা। না হলেই মাঠেই শুকিয়ে নষ্ট হবে বাবুই ঘাস। এই বাবুই ঘাস থিম মণ্ডপের সাজসজ্জায় কাজে লাগে। আবার বাবুই ঘাস দিয়ে রকমারি হস্তশিল্প, মজবুত দড়িও তৈরি করা হয়। তাই তার চাহিদা রয়েছে।

তবে পরিশ্রমের দাম পেতেন না কৃষকরা। কারণ, বাবুই ঘাস আগে বিক্রি হত ১০-১২ টাকায়। তবে এবার দাম বেড়ে হয়েছে ৩০-৪০ টাকা। সুতরাং একধাক্কায় বেড়েছে তিন-চারগুণ। তার ফলে লাভ হচ্ছে বেশি। আয়ও বাড়ছে কৃষকের। কিন্তু কেন মূল্যবৃদ্ধি। জানা গিয়েছে, এবার ভিনরাজ্যে হু হু করে চাহিদা বাড়ছে বাংলার বাবুই ঘাসের। ওড়িশা থেকে ঝাড়খণ্ডের পাইকারি ব্যবসায়ীদের ভিড় লেগেই রয়েছে ঝাড়গ্রামে। তার ফলে এতদিন জলের দরে বিকোতো যে ঘাস, তার দাম বেড়েছে। পুজোর মুখে আয় বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষকরা। এবার পুজোটা একটু অন্যরকম কাটবে, একথা ভেবেই খুশি তাঁরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *