উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এবার দুই দফায় ভোট গ্রহণ করা হবে। ভোট হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। আগামী ৪ মে সবকটি আসনের ভোট গণনা সম্পন্ন হবে। আজ থেকেই দেশজুড়ে নির্বাচনি আচরণবিধি লাগু হয়ে গিয়েছে।
একনজরে পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘন্ট:
| পর্যায় | ভোটের তারিখ | মোট আসন | জেলাসমূহ |
| প্রথম দফা | ২৩ এপ্রিল | ১৫২ | কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর। |
| দ্বিতীয় দফা | ২৯ এপ্রিল | ১৪২ | নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান। |
মনোনয়ন সংক্রান্ত তথ্য:
-
প্রথম দফা: নোটিফিকেশন ৩০ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। স্ক্রুটিনি ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
-
দ্বিতীয় দফা: নোটিফিকেশন ২ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।
অন্যান্য রাজ্যের নির্বাচনী সূচি (এক নজরে):
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট গ্রহণ করা হবে।
-
অসম (১২৬ আসন): এক দফায় ভোট হবে ৯ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।
-
কেরালা (১৪০ আসন): ভোটগ্রহণ ৯ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।
-
তামিলনাড়ু (২৩৪ আসন): এক দফায় ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।
উল্লেখ্য: সবকটি রাজ্যেই ভোট গণনা হবে আগামী ৪ মে।
The submit West Bengal Assembly Election 2026 | বঙ্গে ২ দফায় ভোট ঘোষণা কমিশনের! মনোনয়ন জমা থেকে প্রত্যাহার, জানুন পুরো নির্ঘন্ট appeared first on Uttarbanga Sambad.
