West Bengal govt introduced new rule for liquor license

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মদের দোকান খোলার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মে রদবদল করল রাজ্য সরকার। নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ‘নতুন সাইট’ কিংবা আগে থেকে রয়েছে অর্থাৎ কোন জায়গাকে ‘বিদ্যমান সাইট’ হিসাবে বলা হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে নয়া এই নিয়মে। একইসঙ্গে যদি কোনও দোকান বন্ধ হয়ে যায়, তা নতুন করে খোলার সুযোগ থাকছে। অর্থাৎ নতুন করে লাইসেন্স পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, আগের নিয়ম অনুযায়ী শহর এবং শহরতলিতে ধর্মীয়, শিক্ষা ও স্বাস্থ্যের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলি থেকে দূরত্বের মাপকাঠি ছিল ১,০০০ ফুট অর্থাৎ প্রায় ৩০৫ মিটার। কিন্তু নয়া নিয়মে তা বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে। তবে এই নিয়ম লাগু হবে নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে। পুরানো কিংবা চালু দোকানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয় বলে জানা গিয়েছে।

শপিং মল এবং বড় শপিং সেন্টারগুলিতে থাকা বিয়ার, এলএবি ও ওয়াইনের দোকানগুলির ক্ষেত্রেও বেশ কিছু সংশোধন আনা হয়েছে।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩-এ একটি সংশোধন আনা হয়েছে। সেই অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে নতুন মদের দোকান খোলার নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে। নয়া নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তির যদি এফএল ট্রেড লাইসেন্স থাকে, তাহলে সংশ্লিষ্ট ওই ব্যক্তি নির্দিষ্ট কিছু শর্ত এবং ৮ নম্বর বিধির বিধিনিষেধ মেনে নতুন সাইটে ৪(ই) শ্রেণির খুচরো লাইসেন্সের জন্য যোগ্য হবেন। তবে নতুন সাইট পেলেই হবে না, এক্ষেত্রে জেলাপ্রশাসনের যিনি কালেক্টর রয়েছেন তিনি সবটা খতিয়ে দেখবে। মূলত জায়গাটি নিয়ে কোনও আপত্তি কিংবা বিধি নিষেধ আছে কিনা তা খতিয়ে দেখবেন ওই আধিকারিক। এরপরেই আবগারি কমিশনারের অনুমোদনের জন্য পাঠানো হবে। ধাপে ধাপে মিলবে লাইসেন্স। তবে এজন্য নির্ধারিত ফি জমা দিতে হবে সংস্লিষ্ট গ্রাহককে।

বিদেশি মদের ‘অন’ দোকান নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দূরত্বের নিয়মেও বেশ কিছু বদল আনা হয়েছে। আগে ধর্মীয়, শিক্ষা ও স্বাস্থ্যের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলি থেকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হত নুন্যতম ১,০০০ ফুট অর্থাৎ প্রায় ৩০৫ মিটার মাপকাঠি রেখে। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ মিটার। পুরসভার বাইরে অন্য এলাকার ক্ষেত্রে তা থাকছে এক কিলোমিটার। তবে এই সমস্ত প্রতিষ্ঠানের একাধিক প্রবেশপথ থাকলে, সেক্ষেত্রে সেই প্রবেশপথগুলির একটির নির্দিষ্ট সীমার মধ্যে প্রস্তাবিত ‘সাইট’ পড়লে বিধিনিষেধ প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে নতুন নিয়মে।

পাশাপাশি শপিং মল এবং বড় শপিং সেন্টারগুলিতে থাকা বিয়ার, এলএবি ও ওয়াইনের দোকানগুলির ক্ষেত্রেও বেশ কিছু সংশোধন আনা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি পুরনো ও নতুন লাইসেন্স-শ্রেণির উল্লেখ যুক্ত করা হয়েছে। লাইসেন্স নিয়ে সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মদ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, সরকার যে সংশোধন এনেছে তাতে উপকৃত হবেন বহু ব্যবসায়ী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *