West Bengal Election 2026 | কমিশনকে চালাচ্ছে বিজেপি! ভোটের সকালে ভবানীপুরে বুথ পরিদর্শনে বেরিয়ে তোপ মমতার

West Bengal Election 2026 | কমিশনকে চালাচ্ছে বিজেপি! ভোটের সকালে ভবানীপুরে বুথ পরিদর্শনে বেরিয়ে তোপ মমতার

শিক্ষা
Spread the love


Uploaded By: Shahini Bhadra

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার ভোটগ্রহণের (West Bengal Election 2026) শুরুতেই সকলকে চমকে দিয়ে ভবানীপুরে বুথ পরিদর্শনে (Bhawanipore sales space go to) বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা ওই কেন্দ্রের দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণত ভোটের দিন বাড়ি থেকেই ভোট সংক্রান্ত খবরাখবর রাখেন তিনি। তবে এবার ধরা পড়ল অন্য ছবি। আর রেওয়াজ ভেঙে বুথ পরিদর্শনে বেরিয়েই নির্বাচন কমিশনের (Election Fee) ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর সরাসরি অভিযোগ, বিজেপির কথামতোই কাজ করছে কমিশন।

এদিন মমতা বলেন, ‘বিজেপি যা বলছে, নির্বাচন কমিশন ঠিক তাই করছে।’ পাশাপাশি গেরুয়া শিবিরকে আক্রমণ করেও মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা পোস্টার-ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। এভাবে ভোট হয় নাকি? এলাকায় টেরোরিজম চলছে!’ ভবানীপুর কেন্দ্রে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও সকাল থেকে বুথ পরিদর্শনে ব্যস্ত। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা দাবি করেন, ‘সব ভোট বিজেপিতেই পড়ছে।’ এমনকি মমতার বুথ পরিদর্শন নিয়েও শুভেন্দুর দাবি, ঠেলায় পড়েছেন বলেই সকাল সকাল বাইরে বেরিয়ে পড়েছেন মমতা। দুই হেভিওয়েট প্রার্থীর বাগযুদ্ধে ভোটের শুরুতেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

বুথ পরিদর্শনের মাঝেই চেতলায় গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গাড়ি থেকে না নামলেও সামনের আসনে বসে ফিরহাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। দলীয় সূত্রে খবর, এই কেন্দ্রের ভোটের দায়িত্ব থাকা ফিরহাদের থেকে বুথভিত্তিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।

উল্লেখ্য, সোমবার মাঝরাতে ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ‘হানা’ নিয়ে সরব হয়েছে জোড়াফুল শিবির। এনিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টেও সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের দাবি, শান্তিপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই অতিসক্রিয়তা সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করছে। যদিও তৃণমূলের এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে দ্বিতীয় দফায় ভবানীপুর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *