West Bengal Climate Replace | নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলা, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Climate Replace | নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলা, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসছে উত্তরবঙ্গ। তবে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া (West Bengal Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

এবার নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) ঢুকে পড়েছে বর্ষা। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে আগেই শক্তি হারিয়েছিল। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয় ও অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিন তা আরও শক্তি হারাবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) আবহাওয়া শুষ্ক থাকবে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *