উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশার দাপট রাজ্যজুড়ে। রাজ্যের বেশকিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে। রাজ্যের আবহাওয়া (West Bengal Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
এদিন উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। শনিবার সকালেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে পারে উত্তরবঙ্গে। এরপর ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তীব্র শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে রবিবার থেকে ফের পারদপতন হতে পারে দক্ষিণবঙ্গে। এদিন কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা থাকতে পারে। শনিবার কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
