West Bengal climate replace | ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের সমস্ত জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal climate replace)। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। অন্যদিকে, রাজস্থানের পশ্চিম দিক থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষার বিদায় পর্ব শুরু হতে চলেছে। পাশাপাশি, উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ‘অর্ণব’, যা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত নাম।

উত্তরবঙ্গে আজ, শুক্রবারও ওপরের দিকের দুই জেলা—জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তবে আগামিকাল, শনিবার থেকে উত্তরবঙ্গে সামগ্রিকভাবেই বৃষ্টির পরিমাণ কমবে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও নতুন করে কোনো বড় সতর্কবার্তা নেই।

দক্ষিণবঙ্গে আজ শুক্রবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে। তবে শনি ও রবিবারে বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ কিছুটা কমবে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এবং রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর সোমবার ও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল হবে এবং নতুন করে কোনো বৃষ্টির সতর্কতা থাকবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *