উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে দিনদিন সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছেন অনেকে। আর না বুঝে বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়েও সমস্যায় পড়ছেন কিছু মানুষ। মূলত দেহে পুষ্টি উপাদানের ঘাটতি দিলেই সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। কিন্তু কয়েকটি ঘরোয়া উপকরণ ডায়েটে থাকলে শরীরের একাধিক সমস্যা দূরে থাকতে পারে (Well being Suggestions)।
বিভিন্ন ডাল
রান্না ঘরে ব্যবহৃত বিভিন্ন ডাল প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উৎস। মুগ, মুসুর, কলাই ছাড়াও কাবুলি ছোলা, রাজমা বা সয়াবিন সারাদিনের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি জোগায়। যারা নিরামিষ খান, তাঁদের ক্ষেত্রে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ঘাটতি মেটাতে সাহায্য করে ডাল।
রকমারি মশলা
রান্নাঘরে ব্যবহৃত মশলার বেশিরভাগই স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হলুদ, জিরে, মেথি, ধনে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ বা এলাচ সহ রকমারি মশলা রান্না বা অন্যান্য উপায়ে প্রদাহ কমিয়ে দেহকোষের স্বাস্থ্য বজায় রাখে।
‘এ২’ ঘি
যে সমস্ত গরুর দুধে এ২ বিটা ক্যাসিন প্রোটিন পাওয়া যায়, তার থেকে তৈরি হয় এই বিশেষ ঘি। এ২ ঘি সহজপাচ্য এবং তা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ই-তে পরিপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পেটে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে এ২ ঘি।
