Gopalpur | রিলস বানানোর জন্য মায়ের কাছ থেকে ফোন না পেয়ে চরম সিদ্ধান্ত! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ক্লাস নাইনের ছাত্রী

Gopalpur | রিলস বানানোর জন্য মায়ের কাছ থেকে ফোন না পেয়ে চরম সিদ্ধান্ত! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ক্লাস নাইনের ছাত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গোপালপুর: রিলস বানানোর নেশায় অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী (Suicide)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা (Mathabhanga) ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি ময়নাতলি এলাকায়।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্ধুদের দেখে রিলস বানানোর নেশায় বুঁদ হয়ে থাকত মিতালি নমদাস। এদিনও মায়ের কাছে রিলস বানানোর জন্য ফোন (Cell) চায়। ফোন না দিয়ে মেয়েকে পড়তে বসতে বলেন মা। আর তাতেই মায়ের ওপর বেজায় অভিমান হয় মেয়ের। এরপর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মিতালি।

মৃতার বাবা প্রসেনজিৎ নমদাস কান্না জড়ানো গলায় বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। শুনলাম ওর মায়ের কাছে মোবাইল চেয়েছিল মা মোবাইল দেয়নি। সেই অভিমানেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে। ঝুলন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে (Hospital) নিয়ে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট মেয়েটা এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *