Well being suggestions | পুজো-পার্বণে বাইরে খাওয়া দাওয়া করে ওজন বেড়ে গেছে? বয়স ৪০ এর বেশি হলে এই টিপস আপনার জন্য

Well being suggestions | পুজো-পার্বণে বাইরে খাওয়া দাওয়া করে ওজন বেড়ে গেছে? বয়স ৪০ এর বেশি হলে এই টিপস আপনার জন্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা শেষ। প্রচুর খাওয়া দাওয়া করে ওজন বাড়িয়ে ফেলেছেন এই কদিনে অনেকে বা পুজো বলে ওজন বেড়েছে জেনেও কমানোর চেষ্টা করেননি। কমবয়সীরা এমন করতে পারলেও ৪০ পেরনো মানুষজনের মধ্যে সেই তাগিদ পাওয়া যায় না। বয়স ৪০ পার হয়ে গেলে জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো বা উচ্চ-তীব্রতার ব্যায়াম শুরু করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। অতিরিক্ত ঘাম ঝরানো বা জিমে গিয়ে দৌড়ে নিলেই সবসময় ওজন হু হু করে কমে যায় তা একেবারেই নয়। সঠিক ও সহজ কিছু ব্যায়ামে(Well being suggestions) বাড়ি বসেই ওজন নিয়ন্ত্রণ বা কমানো সম্ভব।

১. ইনক্লাইন ওয়াকিং- ট্রেডমিল ৮–১৫% ঢাল করে দ্রুত হাঁটতে পারেন। হাঁটুতে কম চাপ পড়বে, তবে গ্লুটস এবং ক্যালভস চাঙ্গা হবে। নিজের শরীর বুঝে ইনক্লাইন করুন ও হাঁটার স্পিড বাড়ান বা কমান।

২. ট্রেডমিল ইন্টারভ্যাল– ৩০–৬০ সেকেন্ড দৌড় বা স্প্রিন্টের পর ১–২ মিনিট হালকা হাঁটা।

৩. সাইড শাফল– ধীরে পাশাপাশিভাবে চলা। হিপ ও গ্লুটসকে শক্তিশালী করে।

৪. ওয়াকিং লাঞ্জ– ট্রেডমিল ০.৫–১.০ mph-এ সেট করে বড় লাঞ্জ। হ্যান্ডেল ধরলে হাঁটুর ওপর চাপ কমবে এবং কোয়াড ও গ্লুটস কার্যকরভাবে(Well being suggestions) কাজ করবে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *