Weight loss program recipe | আপনি কি বিকেলে ডায়েটযুক্ত খাবার খান? প্রোটিনসমৃদ্ধ এই স্যালাড রাখুন পাতে

Weight loss program recipe | আপনি কি বিকেলে ডায়েটযুক্ত খাবার খান? প্রোটিনসমৃদ্ধ এই স্যালাড রাখুন পাতে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ পুজোর পর থেকেই চলছে খাওয়াদাওয়ার পর্ব। চেষ্টা করেও রাশ টানতে পারছেন না। ফিরতে পারছেন না চেনা ডায়েটে। সন্ধ্যা হলেই এটা-সেটা খাওয়ার ইচ্ছে চেপে বসে। সেই অভ্যাস থেকে বেরোতে চেয়েও বেরোতে পারেন না। বাইরের খাবার খেতে ইচ্ছে করলে হাতের কাছে তৈরি রাখুন স্বাস্থ্যকর(Weight loss program recipe) এবং সুস্বাদু বিকল্প। হাতের কাছে রাখুন এই স্যালাড।

উপকরণ

২টি টমেটো, ১টি আলুসেদ্ধ, ১টি শসা টুকরো করে কেটে নেওয়া, ১টি কেটে নেওয়া পেঁয়াজ, ২টি সেদ্ধ ডিম লম্বাটে টুকরোয় কাটা, ১ কাপ সেদ্ধ করা কাবলি ছোলা, ২ চামচ অলিভ অয়েল, দুই চামচ লেবুর রস, ১টি লংকা মিহি করে কুচি করা, ৫-৬ কোয়া রসুন মিহি করে কুচোনো, ১ চামচ অরিগ্যানো, ১ চামচ চিলি ফ্লেকস, ১ চামচ গোলমরিচ, স্বাদমতো নুন

পদ্ধতি

টমেটো লম্বাটে করে টুকরো করুন। তবে খুব পাতলা করে কাটবেন না। টুকরো গুলো প্রস্থে মোটা হবে। আলু ও শশা মোটা মোটা টুকরোয় একই ভাবে কেটে নিন। এবার একটি বড় পাত্রে শশা, টমেটো, আলু, কাবলি ছোলা, কুচোনো পেঁয়াজ এবং ডিম একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস, রসুনকুচি, লংকা কুচি, মরিচ, অরিগ্যানো, চিলিফ্লেকস এবং নুন ভাল ভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। এরপর তৈরি করা ড্রেসিং ছড়িয়ে দিন স্যালাডের(Weight loss program recipe) উপরে। হালকা হাতে বা কাঁটা-চামচ দিয়ে টস করে নিন। তা হলেই তৈরি স্বাস্থ্যকর স্যালাড।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *