WB Govt will present 5 lakh to the households of Anganwadi staff and helpers

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নবান্নের। জানা গিয়েছে, আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত কোনও কর্মী বা সহায়িকার ৬৫ বছর বয়সের আগেই আচমকা মৃত্যু হলে, তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চলতি বছর ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকার ও এনজিও পরিচালিত আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার এই সুবিধা পাবেন।

আরও পড়ুন:

নবান্নে তরফে জারি করা বিজ্ঞপ্তি।

নির্দেশিকায় যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে, তা হল- ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সংশ্লিষ্ট কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তবেই তাঁর পরিবার এই আর্থিক সহায়তা পাওয়ার অধিকারী হবে। এই সুবিধা পেতে গেলে পরিবারকে সংশ্লিষ্ট কর্মী ও সহায়িকা নাম ও নথি সহ অতিরিক্ত জেলাশাসক প্রস্তাব পাঠাবেন নবান্নে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *