WB Election 2026 | দল বদলেই বড় চমক! বহরমপুরে তৃণমূলের ‘গণনা সেনাপতি’ তরুণ তুর্কি প্রতীক উর রহমান

WB Election 2026 | দল বদলেই বড় চমক! বহরমপুরে তৃণমূলের ‘গণনা সেনাপতি’ তরুণ তুর্কি প্রতীক উর রহমান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ফলপ্রকাশের ঠিক আগের দিন রণকৌশল সাজাতে দীর্ঘ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার প্রায় ঘণ্টা তিনেকের এই ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ পরামর্শ দেওয়ার পাশাপাশি জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকদের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় সবথেকে বড় চমক দলের নবীন মুখ প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। তাঁকে বহরমপুরের গণনা পর্যবেক্ষক (Counting Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে।

ভোটের ঠিক আগেই বাম শিবির ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রতীক উর রহমান। যোগদানের পর তিনি জানিয়েছিলেন, পদের মোহ নয়, বরং দলের কাজ করাই তাঁর মূল লক্ষ্য। প্রথমে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার বহরমপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকার গণনার তদারকির দায়িত্ব দিয়ে তাঁর ওপর বড় ভরসা দেখাল তৃণমূল নেতৃত্ব।

এদিন দায়িত্ব বণ্টনে সবথেকে বড় চমক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। তিনি গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি ঘাটালে সাংসদ দেবের সঙ্গেও যৌথভাবে পর্যবেক্ষকের কাজ করবেন তিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে:

  • পূর্ব মেদিনীপুর (নন্দীগ্রামসহ): সাংসদ সায়নী ঘোষ ও মুখপাত্র ঋজু দত্ত।

  • রানাঘাট: মহুয়া মৈত্র।

  • হুগলি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

  • উত্তর কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত ও কুণাল ঘোষ।

  • দক্ষিণ কলকাতা: ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

বৈঠকে মমতা ও অভিষেক কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্রে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন বুথফেরত সমীক্ষার প্রভাবে কর্মীদের মনোবল না ভেঙে যায়, সেই দিকেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *