Kolkata | ঝড়ের তাণ্ডবে ‘তছনছ’ কলকাতা! মৃত ১, ব্যাহত যান চলাচল

Kolkata | ঝড়ের তাণ্ডবে ‘তছনছ’ কলকাতা! মৃত ১, ব্যাহত যান চলাচল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শুক্রবার দুপুর গড়াতেই কলকাতার (Kolkata) আকাশে যেন নেমে এসেছিল রাতের অন্ধকার! আলিপুর আবহাওয়া (Climate) দফতরের রিপোর্ট অনুযায়ী, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ আলিপুরে (Alipore) ঝড়ের গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটারে, যা ঝড়ের তীব্রতা স্পষ্ট করে দেয়। এই তাণ্ডব মুহূর্তের মধ্যে শহরতলিতেও ছড়িয়ে পড়ে।

প্রকৃতির এই রুদ্ররূপে প্রাণ হারালেন এক যুবক। আউট্রাম ঘাটের কাছে আম কুড়োনোর সময় গাছের ডাল ভেঙে চক্ররেলের ওভারহেড তারের ওপর পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে শহরের অন্তত ৩৬টি জায়গায় গাছ উপড়ে পড়েছে। দক্ষিণ কলকাতার ব্রিজি এলাকায় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাদের একাংশ ভেঙে বৃষ্টির জল ভেতরে ঢুকে পড়ার ছবিও উঠে এসেছে। পাশাপাশি, সাউথ সিটি মলের কাচ ভেঙে জল ভেতরে ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়।

ঝড়ের দাপটে প্রায় এক ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠানামা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ট্রেন চলাচলের ক্ষেত্রেও বিপর্যয় নেমে আসে। মধ্যমগ্রাম স্টেশনের কাছে লাইনে গাছ পড়ায় বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। একইভাবে ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও যান চলাচল ব্যাহত হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের ঝড় ও বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *