Way of life | সুইচবোর্ডে এত দাগ! সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার

Way of life | সুইচবোর্ডে এত দাগ! সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অপরিচ্ছন্ন সুইচবোর্ড আপনার সাধের বাড়িকে হতশ্রী রূপ দিতে পারে।  তাই দাগছোপযুক্ত সুইচবোর্ড পরিষ্কারে নজর দিন। সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার। রইল টিপস।

১) বাড়িতে হাতের কাছে থাকা নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করা সম্ভব। ঠিক যেমন টুথপেস্ট। একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিন। ভালো করে সুইচবোর্ডে লাগান। শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষে ফেলুন। মাত্র কয়েক সেকেন্ডে এই পদ্ধতিতে ঝলমল করতে পারে আপনার বাড়ির সুইচবোর্ড।

২) কোনও দাগ তোলার জন্য লেবু এবং নুনের যেন কোনও বিকল্প নেই। প্রথমে লেবু টুকরো করে কেটে নিন। তাতে সামান্য নুন দিন। এবার ওই লেবু সুইচবোর্ড ঘষে নিন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। নিমেষেই দাগ গায়েব।

৩) টুথপেস্ট কিংবা লেবু-নুন দিয়ে দাগ না উঠলে নেলপলিশ রিমুভার ব্যবহার করে দেখতে পারেন। দাগ উঠে একেবারে সাদা ঝকঝকে হয়ে যাবে সুইচবোর্ড, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সাবধানতা: ভেজা অবস্থায় কখনও সুইচবোর্ডে হাত দেবেন না। সুইচবোর্ড পরিষ্কারের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। ভিজে কাপড় দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করবেন না। কোনও তরল পদার্থ সরাসরি স্প্রে করে সুইচবোর্ড পরিষ্কার করবেন না। সুইচবোর্ড পুরোপুরি শুকনোর আগে বিদ্যুৎ সংযোগ করবেন না। পোড়া গন্ধ কিংবা বিদ্যুৎ সংযোগে কোনও সমস্যা হলে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *