Way of life | পচ্ছন্দের ড্রেসে হেনা-মেহেন্দির দাগ! বিদায় জানান ঘরোয়া টোটকায়

Way of life | পচ্ছন্দের ড্রেসে হেনা-মেহেন্দির দাগ! বিদায় জানান ঘরোয়া টোটকায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে বিয়ের মরশুম। সেজেগুজে বিয়েবাড়িতে হাজির না হলে সব মাটি। নিজের ভোল পালটে ফেলতে হবে। তাই চুলে মেহেন্দি লাগানো থেকে বিয়ের উৎসবে হাতে মেহেন্দি পরা, কোনওটাই বাদ দেওয়া যাবে না। আর এসব করতে গিয়ে কখন যে পচ্ছন্দের পোশাকে হেনা বা মেহেন্দির দাগ লেগে বসে আছে নিজেই হয়তো জানেন না। দেখার পর সে কি মন খারাপ। কীভাবে দাগ তুলবেন ভেবে অস্থির। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে আপনাদের জন্য থাকছে দাগ তোলার ঘরোয়া টোটকা।

১) হেনা বা মেহেন্দির দাগ তুলতে ব্যবহার করতে পারেন গরম দুধ। জামার যে অংশে এই দাগ লাগবে সেই অংশে খানিকটা দুধ ঢেলে মিনিট ৩০ রেখে দিন। সময়মতো তা তুলে নিয়ে সাবান দিয়ে কেচে নিলেই জামা থেকে নিমেষে উধাও হবে মেহেন্দির দাগ।

২) ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভিনিগার বা লেবু আর সঙ্গে বেকিং সোডা। এই পদ্ধতি হল সবচেয়ে সহজ পদ্ধতি। ২-৩ চামচ বেকিং সোডার সঙ্গে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এরপর জামায় দাগ লয়াগা ওই অংশে তা কুড়ি মিনিট রেখে জামা কেচে ফেলুন, দেখবেন জামার দাগ উধাও হয়ে গিয়েছে।

৩) আরও এক সহজ পদ্ধতি রয়েছে যা অনায়াসে আপনার জামায় লেগে থাকা মেহেন্দি বা হেনার দাগ তুলতে সাহায্য করবে। এক্ষেত্রে জামায় এই দাগের অংশটি বেশ কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রেখে দিতে পারেন অথবা গরম জলে জামাটা ভালোভাবে ফুটিয়েও নিতে পারেন। এতে জামায় লেগে থাকা দাগ উধাও হবে সহজে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *