RG Kar Case | সুপ্রিম কোর্টে পিছোল আরজি কর মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?

RG Kar Case | সুপ্রিম কোর্টে পিছোল আরজি কর মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court docket) ফের পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। পরবর্তী শুনানি হবে ২৯ জানুয়ারি অর্থাৎ আগামী বুধবার। ওইদিন দুপুর ২টায় এই মামলার শুনানি হওয়ার কথা।

আরজি কর কাণ্ডে ইতিমধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। এদিকে শিয়ালদা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী বুধবার মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায়বিচারের দাবিতে পথে নামেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তবে এই প্রশ্নও বারবার উঠছিল এই ঘটনায় শুধু একজন থাকতে পারে? এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ সামনে আসে। আরজি করের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা। এই ঘটনায় সোমবার সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। আরজি করের ঘটনায় দু’টি মামলা হয়েছিল। একটি, ধর্ষণ-খুনের ঘটনার মামলা। অন্যটি আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা। দু’টি মামলাই স্বতঃপ্রণোদিতভাবে শুনবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। আগামী বুধবার পরবর্তী শুনানি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *