Rohini Toll Plaza | ‘বেআইনি টাকা নেওয়া চলবে না!’ রোহিনী টোল প্লাজায় তালা ঝোলালেন জিএনএলএফ সমর্থকরা

Rohini Toll Plaza | ‘বেআইনি টাকা নেওয়া চলবে না!’ রোহিনী টোল প্লাজায় তালা ঝোলালেন জিএনএলএফ সমর্থকরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলাতেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি টোল প্লাজা বিজেপি বন্ধ করে দেওয়ার পর, বৃহস্পতিবার সকালে কার্শিয়াংগামী রোহিনী টোল প্লাজাও (Rohini Toll Plaza) বন্ধ করে দিলেন জিএনএলএফ (GNLF) কর্মী-সমর্থকরা। এর ফলে পাহাড় ও সমতলের যাতায়াতে বড়সড় বদল লক্ষ্য করা গেল।

প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে রোহিনীতে টোল আদায়ের কাজ চলছিল। সেই সময় জিএনএলএফ-এর একটি বিশাল প্রতিনিধি দল সেখানে পৌঁছলে পরিস্থিতি বেগতিক বুঝে টোল কর্মীরা কাউন্টার বন্ধ করে চলে যান। এরপর জিএনএলএফ কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে, আজ থেকে এই টোল প্লাজা বন্ধ। পাহাড়গামী এবং নিচে নেমে আসা সমস্ত পর্যটকবাহী ও পণ্যবাহী গাড়ির চালকদের জানিয়ে দেওয়া হয় যে, এখন থেকে আর কাউকে এখানে টোল দিতে হবে না।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে টাকা তোলা হচ্ছিল। তাঁদের দাবি, সুভাষ ঘিসিং যখন এই রাস্তা তৈরি করেছিলেন, তখন সাধারণ মানুষের সুবিধার্থে কোনও টোলের ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু জিটিএ (GTA) পাহাড়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজেদের স্বার্থে এখানে টোল প্লাজা বসিয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের কাছ থেকে টাকা আদায় শুরু করে। পর্যটক ও গাড়ি চালকদের দীর্ঘদিনের হয়রানি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা জানান।

আকস্মিকভাবে টোল আদায় বন্ধ হয়ে যাওয়ায় খুশি শিলিগুড়ি-পাহাড় রুটের চালকরা। পর্যটকরাও কোনো বাড়তি খরচ ছাড়াই যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *